প্রধান সূচি

চিতলমারীতে কলেজ ছাত্র নিহত

বাগেরহাটের চিতলমারীতে মোটর সাইকেল দুর্ঘটনায় সাদী শেখ নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ সময় তার সাথে থাকা অপর দুই ছাত্র ইসমাইল শেখ ও রমজান শেখ আহত হয়েছে।

প্রতক্ষদর্শীরা জানায়, চিতলমারী শেরে বাংলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র সাদী শেখ (১৭) বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে দুই বন্ধু ইসমাইল শেখ (১৭), ও রমজান শেখ (১৫)কে নিয়ে মোটর সাইকেল যোগে আড়–য়াবর্নী বড় চরপাড়া এলাকায় যায়। এ সময় তাদের মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লাগে। এলাকাবাসি দ্রুত তাদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদী শেখকে মৃত ঘোষণা করেন।

নিহত সাদী শেখ আড়–য়াবর্ণী মধ্যপাড়া গ্রামের মো. ওহিদ শেখের ছেলে এবং শেরে বাংলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর বাণিজ্য বিভাগের ছাত্র। সাদীর অকাল মৃত্যুতে পরিবার, এলাকাবাসি ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার জানান, মোটর সাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত হওয়ার ঘটনা এখন পর্যন্ত থানায় কেহ জানায় নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial