Thursday, January 24th, 2019
আর্ন্তজাতিক নৌ মহড়ায় যোগ দিতে মোংলা ছেড়েছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ধলেশ্বরী
অত্যাধুনিক নৌ সমরাস্ত্র প্রদর্শনী ও আর্ন্তজাতিক কনফারেন্সসহ নৌ মহড়ায় অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘বিএনএস ধলেশ্বর’ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে বাগেরহাটের দিগরাজের বিএনএস মোংলার নৌঘাঁটি ত্যাগ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিগরাজ নৌঘাঁটি থেকে এই যুদ্ধ জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিএনএস মোংলা নৌঘাঁটির এরিয়া কমান্ডার (কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট) কমডোর এস. এম মনিরুজ্জামান যুদ্ধ জাহাজ ও নাবিকদের বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সকলের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি জাহাজটিকে বিদায় জানান। এ সময় নৌবাহিনীর বাদকদল বাদ্যযন্ত্র বাজিয়ে সহকর্মীদের বিদায় শুভেচ্ছা জানান। বিদেশে পাড়ি জমানো নাবিকদের বিদায় অনুষ্ঠানে নৌবিস্তারিত পড়ুন
উপজেলা পরিষদ নির্বাচন
ভান্ডারিয়ায় মিরাজুল ইসলামকে আ’লীগের একক প্রার্থী ঘোষণা
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা ভাইস চেয়ারম্যান দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার প্রকাশক মো. মিরাজুল ইসলামের পক্ষে একাট্টা ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাকে দলীয় একক উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষনা করেছে উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার বিকেলে ভান্ডারিয়া উপজেলা অডিটরিয়ামে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থী বাছাই উপলক্ষে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশেষ বর্ধিত সভায় উপজেলা চেয়ারম্যান পদে মো. মিরাজুল ইসলামকে দলীয় একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। উপজেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধে আহত-৩
ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে তিন জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিন ইন্দুরকানী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উভয় পক্ষের মধ্যে কথার কাটাকাটিতে একপর্যায় স্বপন মন্ডল ও মনোজ গ্রুপ উত্তম বেপারীর উপর হামলা করে। তারা প্রথমে উত্তম বেপারীকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে উভয়পক্ষের হামলায় আরও দুই জন আহত হয়। গুরুতর আহত উত্তম বেপারীকে উদ্বার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঠবাড়িয়ায় মাদকসেবী কলেজ ছাত্রের কারাদন্ড
জেলার মঠবাড়িয়ায় গাঁজা সেবন ও বিক্রির অভিযোগে রুবেল আকন স্বাধীন (২৬) নামে এক কলেজ ছাত্রকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত স্বাধীন উপজেলার শাখারীকাঠী গ্রামের আবুল হোসেন আকনের ছেলে। সে চলতি বছর মঠবাড়িয়া সরকারী কলেজ থেকে ডিগ্রি শেষ বর্ষের পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। মঠবাড়িয়া থানার সহকারী উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় উপজেলার শাখারীকাঠী এলাকার মন্ডল বাড়ির সম্মুখ সড়কে অভিযান চালিয়ে গাঁজসহ কলেজ ছাত্র স্বাধীনকে আটক করা হয়।বিস্তারিত পড়ুন
বাগেরহাটে কম্পিউটার প্রশিক্ষিত ৫০ নারীকে সনদপত্র প্রদান
বাগেরহাটে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সরকারী ভাবে প্রশিক্ষণ নেয়া নারী কম্পিউটার প্রশিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি ডা. মোজাম্মেল হোসেন। বাগেরহাট জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শরিয়া খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনা হেনা, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা কাওছারুল হক প্রমুখ। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধিনে জাতীয় মহিলা সংস্থা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প বাগেরহাটবিস্তারিত পড়ুন
জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ ও উঠান বৈঠক
পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘দেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে জনগণকে অবহিত এবং সম্পৃক্তকরণের লক্ষ্যে উদ্বুদ্ধকরণ’ কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী তথ্য অফিসার বিশ^জিৎ শিকদার, মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্পা পাল। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রদত্ত নির্দেশনা এবং ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি), ভিশন-২০২১ এর লক্ষ্য ও অর্জনসমূহ, অটিজম, তথ্য অধিকার,বিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় এতিমখানার টাকা আত্মসাতের অভিযোগ
ভান্ডারিয়া উপজেলাধীন ৫নং ধাওয়া ইউনিয়নের পশারীবুনিয়া আল মাদরাসাতুল মদিনা ও কারিগরি এতিমখানায় এতিম শুণ্য থাকার পরেও এতিমদের নামে সরকারি বরাদ্ধকৃত টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সরোজমিনে গিয়ে দেখা গেছে, ২৮ জন ক্যাপিটেশনপ্রাপ্ত ও ২৮ জন ঐ প্রতিষ্ঠানের মোট ৫৬ জন এতিম থাকার কথা থাকলেও একজনও পাওয়া যায়নি এবং ছাত্র থাকার কোন পরিবেশ নেই। সেখানে গরুর পানি গরম করার জন্য একটি পাতিল ও একটি ইটের চুলা আছে। তাছাড়া এতিমদের খাবার ও থাকার কোন আসবাবপত্রের চিহ্ন পর্যন্ত দেখা যায়নি। এ ব্যাপারে অত্র এলাকার লোকজনের কাছে জানতে চাইলে তারা বলেন,বিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে কামলি ও ফাজলি পরীক্ষা কন্দ্রে বাতলি
অধ্যক্ষ ও প্রভাষকসহ ৪ জন আজীবন বহস্কিার
ইন্দুরকানীতে প্রবশেপত্র ছাড়া এক ফাজলি পরীর্ক্ষাথীর পরীক্ষা নয়োর অপরাধে কামলি ও ফাজলি কন্দ্রে বাতলিসহ কন্দ্রে ভারপ্রাপ্ত র্কমর্কতা মাদ্রাসার অধ্যক্ষ, ২ জন প্রভাষক ও ১ জন অফসি সহকারীকে কন্দ্রেরে দায়ত্বি থকেে আজীবনরে জন্য বহস্কিার করছেে ইসলামী আরবী বশি^বদ্যিালয় র্কতৃপক্ষ। এদকি,পরীক্ষা শুরুর কয়কেদনি আগে হঠাৎ করে কন্দ্রে বাতলি হওয়ায় ইন্দুরকানী টগড়া দারুল ইসলাম কামলি মাদরাসা কন্দ্রেরে ১২২ জন কামলি পরীর্ক্ষাথী চরম ভোগান্ততিে পড়ছে। ইন্দুরকানী উপজলোর কামলি পরীক্ষা কন্দ্রে বাতলি হওয়ায় এই কন্দ্রেরে পরীর্ক্ষাথীদরে কঁচা নদীর ওপারে ভান্ডারয়িা উপজলোর আল গাজ্জালী ইসলামীয়া কামলি মাদ্রাসা কন্দ্রেে দয়ো হয়ছে। আগামী ২৯ জানুয়ারী সারা দশেে একযোগেবিস্তারিত পড়ুন
চিতলমারীতে কলেজ ছাত্র নিহত
বাগেরহাটের চিতলমারীতে মোটর সাইকেল দুর্ঘটনায় সাদী শেখ নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ সময় তার সাথে থাকা অপর দুই ছাত্র ইসমাইল শেখ ও রমজান শেখ আহত হয়েছে। প্রতক্ষদর্শীরা জানায়, চিতলমারী শেরে বাংলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র সাদী শেখ (১৭) বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে দুই বন্ধু ইসমাইল শেখ (১৭), ও রমজান শেখ (১৫)কে নিয়ে মোটর সাইকেল যোগে আড়–য়াবর্নী বড় চরপাড়া এলাকায় যায়। এ সময় তাদের মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লাগে। এলাকাবাসি দ্রুত তাদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকবিস্তারিত পড়ুন
চিতলমারীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বাগেরহাটের চিতলমারীর চরডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকার ১১ টায় বিদ্যালয় সেমিনার হলে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অশোক কুমার বাড়ালের সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার ৮৭ জন এসএসসি পরীক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল, সহকারি প্রধান শিক্ষক ভবানী শংকর মন্ডল, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য অজিত কুমার দাস, নিখিল মিস্ত্রী, নীহার বালা, সেফালী পান্ডে প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক কিরণ চন্দ্র বিশ্বাস।বিস্তারিত পড়ুন
