প্রধান সূচি

বাগেরহাটে কম্পিউটার প্রশিক্ষিত ৫০ নারীকে সনদপত্র প্রদান

বাগেরহাটে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সরকারী ভাবে প্রশিক্ষণ নেয়া নারী কম্পিউটার প্রশিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি ডা. মোজাম্মেল হোসেন।

বাগেরহাট জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শরিয়া খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনা হেনা, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা কাওছারুল হক প্রমুখ।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধিনে জাতীয় মহিলা সংস্থা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প বাগেরহাট জেলায় ৫০ জন নারীকে এই প্রশিক্ষন দেয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial