মঠবাড়িয়ায় মাদকসেবী কলেজ ছাত্রের কারাদন্ড
জেলার মঠবাড়িয়ায় গাঁজা সেবন ও বিক্রির অভিযোগে রুবেল আকন স্বাধীন (২৬) নামে এক কলেজ ছাত্রকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস এ দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্ত স্বাধীন উপজেলার শাখারীকাঠী গ্রামের আবুল হোসেন আকনের ছেলে। সে চলতি বছর মঠবাড়িয়া সরকারী কলেজ থেকে ডিগ্রি শেষ বর্ষের পরীক্ষায় অংশ গ্রহণ করেছে।
মঠবাড়িয়া থানার সহকারী উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় উপজেলার শাখারীকাঠী এলাকার মন্ডল বাড়ির সম্মুখ সড়কে অভিযান চালিয়ে গাঁজসহ কলেজ ছাত্র স্বাধীনকে আটক করা হয়। পরে ভ্রাম্যামান আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এ দন্ডাদেশ প্রদান করেন।
Please follow and like us:
« বাগেরহাটে কম্পিউটার প্রশিক্ষিত ৫০ নারীকে সনদপত্র প্রদান (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধে আহত-৩ »
