প্রধান সূচি

বাগেরহাটে অগ্নিকান্ড

৫ বাড়ি ও ৬ দোকান ভষ্মিভূত

বাগেরহাটের রামপালের পেড়িখালী বাজারে রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৫টি বসত বাড়ী ও ৬ দোকান ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

রামপাল উপজেলার পেড়িখালী ইউপি চেয়ারম্যান হাওলাদার রফিকুল ইসলাম বাবুল বলেন, মঙ্গলবার রাত ৭ টার দিকে উপজেলার পেড়িখালী বাজারে আ. মজিদের রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণের মাধ্যমে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে চেষ্টা করেন। পরে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে মোংলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনে আ. আজিজ, আ. খালেক ও ময়নার বসতবাড়িসহ ৫টি বসতবাড়ি ও ৬টি দোকান ভষ্মিভূত হয়। ধারনা করা হচ্ছে ক্ষয় ক্ষতির পরিমান ৫০ লক্ষাধিক টাকা।

খবর পেয়ে মোংলা সার্কেলের এএসপি খায়রুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, রামপাল থানার ওসি শেখ লুৎফর রহমান ঘটনাস্থলে ছুটে আসেন।

মোংলা ফায়ার সার্ভিসের সাব-অফিসার এহতেশামুর রহিম জানান, ক্ষয়-ক্ষতির পরিমান এখনও পর্যন্ত নিরুপন করা সম্ভব হয়নি। এ অগ্নিকান্ডে কোন প্রাণহানীর ঘটনা ঘটেনি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial