পাইকগাছায় ভিক্ষুক পুনর্বাসনে শীত বস্ত্র বিতরণ
পাইকগাছায় ভিক্ষুক পুনর্বাসন, বয়স্কদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও প্রতিবন্ধি সদস্যদের মধ্যে সঞ্চয়ের টাকা ফেরত দেয়া হয়েছে।
বুধবার সকালে গদাইপুরস্থ আরআরএফ-এর নিজস্ব কার্যালয়ে সমৃদ্ধি কর্মসূচির আওতায় পিকেএসএফ-এর অর্থায়নে এসব উপকরণ প্রদান করা হয়। ভিক্ষুক পুনর্বাসনে গদাইপুর আশ্রয়ন কেন্দ্রের কুনি বিবি (৫০) ও বান্দিকাটি গ্রামের রিজিয়া বেগম (৫৫)কে ১ লাখ করে ২ লাখ টাকার উপকরণ, ১শ’ জন বয়স্ক ব্যক্তিকে শীতবস্ত্র হিসেবে কম্বল ও চাদর এবং সংস্থার ৫ জন প্রতিবন্ধি সদস্যকে ৪১ হাজার ২৯৯ সঞ্চয়ের টাকা ফেরত দেয়া হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট স. ম. বাবর আলী। উপস্থিত ছিলেন, সংস্থার উপ-পরিচালক শামীম উদ্দীন খান, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, শেখ আরিফুর রহমান, মো. রফিকুল ইসলাম, এখলাছুর রহমান, আব্দুল্লাহ আল-জুবায়ের, রনি মন্ডল ও তারক মজুমদার।
