প্রধান সূচি

পাইকগাছা বাস-নছিমন সংঘর্ষে শিশু নিহত ॥ আহত-২

পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় ৪ বছরের ১ শিশু নিহত ও ২জন আহত হয়েছে। আহতদের উদ্ধারে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুর আড়াইটার সময় পাইকগাছা-খুলনা সড়কের আগড়ঘাটা মোড়ে ঘটনাটি ঘটেছে। পুলিশ বাস ও নছিমন জব্দ করেছে।

থানা পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার লস্কর ইউনিয়নের চর খড়িয়া গ্রামের ইটভাটা শ্রমিক মিজান গাজী তার পরিবার নিয়ে নছিমনযোগে বাড়ীতে ফিরছিলেন। এ সময় পাইকগাছা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী খুলনা-ব-৬৪১ গাড়ীটি দ্রুত গতিতে আগড়ঘাটা মোড়ে নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নছিমনে থাকা মিজান গাজীর শিশুপুত্র আল-আমিন ঘটনাস্থলে নিহত হয় এবং মিজান ও তার ভাই ফজলু মারাত্মকভাবে আহত হয়।

থানার এসআই মহিউদ্দীন আহমেদ ও লিটন বিশ্বাস ঘটনাস্থল থেকে বাস ও নছিমন জব্দ করেছে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial