পাইকগাছায় ইয়াবাসহ যুবক আটক
পাইকগাছায় ইয়াবা সহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটক যুবক এস. এম. আজাদ (২০) উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামের হালিম সরদারের পুত্র। থানার এস.আই অখিল রায়, এ.এস.আই শেখ পলাশ হোসেন ও সিপাহী হেলাল খান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ২টার দিকে অভিযান চালিয়ে শিবসা ব্রীজের উপর থেকে ৭ পিচ ইয়াবা সহ আজাদকে হাতে-নাতে আটক করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন।
Please follow and like us:
« পাইকগাছা থানা ওসি’র সাথে সম্মিলিত সাংবাদিক জোটের মতবিনিময় (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সাংবাদিক শাহ আলম টুকুর সুস্থতা কামনা করে বিভিন্ন সংগঠনের বিবৃতি »
