Monday, January 14th, 2019
পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি শফিউল হক মিঠু। অনুষ্ঠানের শুরুতেই ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু। পরে বার্ষিক আয়-ব্যয়ের বিবরণ এবং ২০১৯ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান, ক্লাবের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরনী উপস্থাপন করে দপ্তর ও পরি সম্পদ সম্পাদক খেলাফত হোসেন খসরু এবং অডিট রিপোর্ট উপস্থাপন করেন অডিট কমিটির আহবায়ক এস এম রেজাউল ইসলাম শামীম। সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহামুদ হোসেন, মোঃ মুনিরুজ্জামান নাসিম আলী, এমবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থী সন্তানরা
মঠবাড়িয়ায় মমতাময়ী মাকে সম্মান জানাতে বিদ্যালয় আঙিনায় সমবেত ৮০০ মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থী সন্তানরা। সোমবার সকালে উপজেলার মিরুখালী স্কুল এন্ড কলেজের উদ্যোগে প্রতিষ্ঠানের সবুজ চত্বরে এ ব্যাতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ৮’শ শিক্ষার্থীর মা, শিক্ষক, গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রস্তুম আলী ফরাজির সহধর্মীনি খাদিজা আক্তার খুশবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিদ্যালয়ের সম্মূখ সবুজ চত্বরে ৮’শ শিক্ষার্থী সন্তানরা তাদের মাকে বসিয়ে মায়ের পা ধৌত করে মাকে সম্মান জানায়। এসময় সকল মায়েরা তার সন্তানের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। ব্যাতিক্রমী এবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় শীতার্তদের মাঝে আল আরাফা ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ
ভান্ডারিয়ায় গতকাল সোমবার বিকেলে আল আরাফা ইসলামী ব্যাংকের উদ্যোগে ব্যাংক মিলনায়তনে প্রতি বছরের ন্যায় এবছরও উপজেলার বিভিন্ন এতিম খানার এতিম নিবাসী এবং অসহায় শীতার্ত নারী-পুরুষে মাঝে বিনা মূল্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মাওলানা হাজী ইদৃস তালুকদার। এসময় ৩০০ মানুষের মাঝে বিতরণ কাজে অন্যান্যের মধ্যে অংশ নেন ব্যাংকের শাখা ব্যাবস্থাপক মো. আবু বক্কর সিদ্দিক, বিএমএসএফ এর উপজেলা সভাপতি বিশিষ্ট ঠিকাদার মো. গোলাম মোস্তফা জাফরান জোমাদ্দার, ব্যাংক কর্মকর্তা মো. জাকির হোসেন, মো. হাবিবুর রহমান, সাইফুল ইসলাম ও মাওলানাবিস্তারিত পড়ুন
চিতলমারীতে পিতার মামলা থেকে স্বামীকে বাঁচাতে সংবাদ সম্মেলন
বাগেরহাটের চিতলমারীতে পিতার দায়ের করা মিথ্যা মামলা থেকে স্বামীকে বাঁচাতে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী। গতকাল সোমবার বিকালে চিতলমারী উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর ইউনিয়নের পাটর পাড়া গ্রামের মোঃ জাবির বিশ্বাসের স্ত্রী ও গাজিপুরের শ্রীপুর উপজেলার চিনাশুখানিয়া গ্রামের মোঃ নুরুল আলমের কন্যা লামইয়া। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লামইয়া সাংবাদিকদের জানান, পাঁচ মাস আগে প্রেমের সুবাদে গাজীপুর কোর্টের মাধ্যমে গার্মেন্ট ব্যবসায়ী মোঃ জাবির বিশ্বাসের সাথে তার বিবাহ সম্পন্ন হয়। কিন্তু বিবাহের বিষয়টি লামইয়ার পিতা মোঃ নুরুল আলম তাদেও বিয়ে মেনে না নিয়ে তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরবিস্তারিত পড়ুন
সাংবাদিক শাহ আলম টুকুর সুস্থতা কামনা করে বিভিন্ন সংগঠনের বিবৃতি
বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাগেরহাট জেলার সভাপতি ও বাসসের জেলা প্রতিনিধি এ্যাডভোকেট মো. শাহ আলম টুকু পড়ে গিয়ে মারাত্মক আহত হয়েছেন। ভারত থেকে চিৎকিসা শেষে বাড়ী ফেরার পথে গত রবিবার সকালে বেনাপোল এলাকায় পা পিছলে ড্রেনে পড়ে গিয়ে তিনি গুরুত্বর আহত হন। এসময় আশপাশের লোকজন ছুটে এসে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক ভাবে তাকে চিৎকিসা দেয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিৎকিসা শেষে তাকে বাড়ীতে আনা হয়। এদিকে এ্যাডভোকেট মো. শাহ আলম টুকুর সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন বাগেরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, বাগেরহাট প্রেসক্লাবেরবিস্তারিত পড়ুন
পাইকগাছায় ইয়াবাসহ যুবক আটক
পাইকগাছায় ইয়াবা সহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটক যুবক এস. এম. আজাদ (২০) উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামের হালিম সরদারের পুত্র। থানার এস.আই অখিল রায়, এ.এস.আই শেখ পলাশ হোসেন ও সিপাহী হেলাল খান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ২টার দিকে অভিযান চালিয়ে শিবসা ব্রীজের উপর থেকে ৭ পিচ ইয়াবা সহ আজাদকে হাতে-নাতে আটক করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন।
পাইকগাছা থানা ওসি’র সাথে সম্মিলিত সাংবাদিক জোটের মতবিনিময়
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লবের সাথে উপজেলা সম্মিলিত সাংবাদিক জোট নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে থানায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা সম্মিলিত সাংবাদিক জোট এর আহবায়ক প্রকাশ ঘোষ বিধান, সদস্য সচিব পলাশ কর্মকার, সদস্য জিএম মোস্তাক আহম্মেদ, মহানন্দ অধিকারী মিন্টু, আমিনুল ইসলাম বজলু, প্রবীর জয়, দ্বীপ অধিকারী, সাইফুল ইসলাম প্রমুখ।
শরণখোলায় পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণ চেষ্টায় কলেজ ছাত্রের বিরুদ্ধে মামলা
বাগেরহাটের শরণখোলায় পঞ্চম শ্রেনীর ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগে এক কলেজ পড়–য়া ছাত্রের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। গত রবিবার রাতে ধর্ষন চেষ্টার শিকার ওই শিক্ষার্থী (১০) এর পিতা বাদী হয়ে শরণখোলা থানায় এ মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সুত্রে জানাযায়, উপজেলার উত্তর রাজাপুর গ্রামের বাসিন্দা দিনমজুর পিতার স্কুল পড়–য়া শিক্ষার্থী রবিবার বিকালে তাদের বসত ঘরে অবস্থান করছিল। এ সময় কেউ বাড়ীতে না থাকার সুযোগে প্রতিবেশী প্রানী চিকিৎসক শাহালম মোল্লার ছেলে কলেজ শিক্ষার্থী প্রিন্স মোল্লা (২১) ওই কিশোরীদের বসত ঘরে প্রবেশ করে নারিকেল দেয়ার লোভ দেখিয়ে পার্শ্ববর্তী একটি পরিত্যাক্ত ঘরেবিস্তারিত পড়ুন
