প্রধান সূচি

শরণখোলায় পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণ চেষ্টায় কলেজ ছাত্রের বিরুদ্ধে মামলা

বাগেরহাটের শরণখোলায় পঞ্চম শ্রেনীর ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগে এক কলেজ পড়–য়া ছাত্রের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। গত রবিবার রাতে ধর্ষন চেষ্টার শিকার ওই শিক্ষার্থী (১০) এর পিতা বাদী হয়ে শরণখোলা থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সুত্রে জানাযায়, উপজেলার উত্তর রাজাপুর গ্রামের বাসিন্দা দিনমজুর পিতার স্কুল পড়–য়া শিক্ষার্থী রবিবার বিকালে তাদের বসত ঘরে অবস্থান করছিল। এ সময় কেউ বাড়ীতে না থাকার সুযোগে প্রতিবেশী প্রানী চিকিৎসক শাহালম মোল্লার ছেলে কলেজ শিক্ষার্থী প্রিন্স মোল্লা (২১) ওই কিশোরীদের বসত ঘরে প্রবেশ করে নারিকেল দেয়ার লোভ দেখিয়ে পার্শ্ববর্তী একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে যায় ওই ছাত্রীকে। সেখানে গিয়ে গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষনের চেষ্টা চালায় প্রিন্স। এক পর্যায়ে ওই শিক্ষার্থীর ডাক চিৎকারে তার বড় ভাইসহ অন্যরা এগিয়ে আসলে প্রিন্স পালিয়ে যায়। পরে বিষয়টি ওই ছাত্রী তার মায়ের কাছে জানায়। এ ঘটনায় একই দিন রাতে তার পিতা বাদী হয়ে কলেজ ছাত্র প্রিন্সকে আসামী করে শরণখোলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রজু করেন।

তবে এ বিষয়ে কলেজ শিক্ষার্থীর মা উপজেলা যুবলীগের নারী নেত্রী বলেন, ওই স্কুল ছাত্রীর পরিবারের সাথে তাদের পূর্ব শত্রুতা রয়েছে। ঘটনার দিন ওই মেয়ে আমাদের (তাদের) নারিকেল চুরি করে এবং তার ছেলে প্রিন্স তা দেখে ফেলে। পরে তাদের পরিবারটিকে জব্দ করার জন্য উল্টো ধর্ষন চেষ্টার নাটক সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে তার ছেলেকে ফাঁসিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন।
শরণখোলা থানার ওসি দিলীপ কুমার সরকার জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial