প্রধান সূচি

পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি শফিউল হক মিঠু। অনুষ্ঠানের শুরুতেই ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু। পরে বার্ষিক আয়-ব্যয়ের বিবরণ এবং ২০১৯ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান, ক্লাবের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরনী উপস্থাপন করে দপ্তর ও পরি সম্পদ সম্পাদক খেলাফত হোসেন খসরু এবং অডিট রিপোর্ট উপস্থাপন করেন অডিট কমিটির আহবায়ক এস এম রেজাউল ইসলাম শামীম।

সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহামুদ হোসেন, মোঃ মুনিরুজ্জামান নাসিম আলী, এম এ রব্বানী ফিরোজ, সাবেক আহবায়ক জিয়াউল আহসান, এ কে আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম পারভেজ, এস এম রেজাউল ইসলাম শামীম, জহিরুল হক টিটু, সহ-সভাপতি খালিদ আবু, শিরিনা আফরোজ, ক্লাব সদস্য আরিফ মোস্তফা, এস এম তানভীর আহম্মেদ প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial