প্রধান সূচি

মঠবাড়িয়ায় মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থী সন্তানরা

মঠবাড়িয়ায় মমতাময়ী মাকে সম্মান জানাতে বিদ্যালয় আঙিনায় সমবেত ৮০০ মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থী সন্তানরা। সোমবার সকালে উপজেলার মিরুখালী স্কুল এন্ড কলেজের উদ্যোগে প্রতিষ্ঠানের সবুজ চত্বরে এ ব্যাতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ৮’শ শিক্ষার্থীর মা, শিক্ষক, গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রস্তুম আলী ফরাজির সহধর্মীনি খাদিজা আক্তার খুশবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে বিদ্যালয়ের সম্মূখ সবুজ চত্বরে ৮’শ শিক্ষার্থী সন্তানরা তাদের মাকে বসিয়ে মায়ের পা ধৌত করে মাকে সম্মান জানায়। এসময় সকল মায়েরা তার সন্তানের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। ব্যাতিক্রমী এ আয়োজন স্থলে এক অন্যরমক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজক প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খান এর সভাপতিত্বে মা সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, একাডেমিক সুপারভাইজার মো. রুহুল আমীন, থানার উপ-পরিদর্শক শাহনাজ পারভীন, স্টেপস্ টুয়াডর্স ডেভেলপমেন্ট এর সমন্বয়কারী ও সাংবাদিক ইসরাত জাহান মমতাজ, যুব মহিলা নেত্রী হাসিনা শামীমা সুলতানা রোজি প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial