প্রধান সূচি

সাংবাদিক শাহ আলম টুকুর সুস্থতা কামনা করে বিভিন্ন সংগঠনের বিবৃতি

বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাগেরহাট জেলার সভাপতি ও বাসসের জেলা প্রতিনিধি এ্যাডভোকেট মো. শাহ আলম টুকু পড়ে গিয়ে মারাত্মক আহত হয়েছেন। ভারত থেকে চিৎকিসা শেষে বাড়ী ফেরার পথে গত রবিবার সকালে বেনাপোল এলাকায় পা পিছলে ড্রেনে পড়ে গিয়ে তিনি গুরুত্বর আহত হন। এসময় আশপাশের লোকজন ছুটে এসে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক ভাবে তাকে চিৎকিসা দেয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিৎকিসা শেষে তাকে বাড়ীতে আনা হয়।

এদিকে এ্যাডভোকেট মো. শাহ আলম টুকুর সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন বাগেরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারন সম্পাদক আলহাজ¦ বাকী তালুকদারসহ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ। মফস্বল সাংবাদিক ফোরাম বাগেরহাট জেলার সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি আরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলা শাখার পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন, জেলা সভাপতি এম হেদায়েত হোসেন লিটন, সাধারন সম্পাদক সৈয়দ শওকাত হোসেনসহ সকল নেতৃবৃন্দ।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial