বাগেরহাটে মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্বৃত্তের হামলা
বাগেরহাটে মুক্তিযোদ্ধা আব্দুল আউয়ালের বাড়িতে দূর্বৃত্তের হামলার আভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের রাধাবল্বব গ্রামে। এসময় দুর্বৃত্তরা ক্ষতিগ্রস্থ মুক্তিযোদ্ধা আব্দুল আউয়ালের ঘরের বেড়া রামদা ও কুড়াল দিয়ে কুপিয়ে নষ্ট করে এবং পুকুরে থাকা মাছ ও গাছের নারিকেল নিয়ে যায়।
আব্দুল আউয়ালের বাড়ির কেয়ারটেকার মহারাজ হওলাদার সাংবাদিকদের বলেন, আমি কিছু সময়ের জন্য বাড়ির বাহিরে গেলে স্থানীয় কতিপয় লোক বাড়ি ভিতরে ঢুকে গাছের নারিকেল ও পুকুরের মাছ ধরে নিয়ে যায়।
এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে বলে জানান মুক্তিযোদ্ধা পরিবারটি।
Please follow and like us:
« মোংলা প্রেসক্লাব থেকে জসিম উদ্দিনকে স্থায়ীভাবে বহিস্কার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) চিতলমারীতে ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত »
