Saturday, January 5th, 2019
ইন্দুরকানীতে যুবকদের স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার
এক বছর আগে ইন্দুরকানী উপজেলা পরিষদের কাছেই মধ্য ইন্দুরকানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কটি ভেঙ্গে গেলে একবছরও সড়কটি মেরামত করা হয়নি। অবশেষে ইন্দুরকানীতে একদল যুবক স্বেচ্ছাশ্রমে ভেঙ্গে যাওয়া সড়ক সংস্কার করল। শিক্ষার্থীসহ এলাকাবাসী একবছর ধরে সাঁকো দিয়ে পারাপার হলেও কোন জনপ্রতিনিধি সড়কটি সংস্কারের জন্য এগিয়ে আসেনি। অবশেষে বৃহস্পতিবার স্থানীয় তফাজ্জল হোসেন মানিক মিঞা স্মৃতি সততা সংগের সভাপতি মাসুদ রানা রিপনের নেতৃত্বে ইব্রাহীম খান, সোবাহান মোল্লা, রিয়াজ সরদার, শাকিল শেখ, মাসুদ, জাকারিয়া ও বাবুসহ একদল যুবক স্বেচ্ছাশ্রমে সড়কটি মেরামত করে। ইন্দুরকানী মানিক মিঞা স্মৃতি সংঘের সভাপতি মাসুদ রানা রিপন জানান, কোনবিস্তারিত পড়ুন
কাউখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশুবরণ
শিশুদের মানুষিক বিকাশ এবং স্কুলের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে কাউখালী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিশু ও প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া ৫০জন শিশুর হাতে খাতা-কলম তুলে দিয়ে বরণ করে নিয়েছে। শিশুদের উৎসাহ দিতে শনিবার ওই বিদ্যালয় প্রাঙ্গণে ব্যতিক্রমী এ শিশুবরণ অনুষ্ঠানের আয়োজন করে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ বিদুৎসাহী শিক্ষানুরাগী কাউখালীর আব্দুল লতিফ খসরু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় জানান, শিশুদের উৎসাহিত করতে বিদ্যালয়ে প্রতি বছর এই শিশুবরণ অনুষ্ঠান করে আসছেন। বিদ্যালয়ে বর্তমানে ৩৫০ শিশু পড়ালেখা করছে। চলতি বছর বিদ্যালয়ের শিশু ও প্রথম শ্রেণীতে ৫০জন শিক্ষার্থী রয়েছে। শিশুবরণ অনুষ্ঠান করার পর থেকে বিদ্যালয়েবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় মাছ ও সবজি চাষে স্বাবলম্বী আলতাফ
প্রধানমন্ত্রী ঘোষিত একটি বাড়ি একটি খামার থেকে ঋণ নিয়ে ঘেরে মাছ ও জমিতে সবজি চাষ করে মঠবাড়িয়ার আলতাফ হোসেন হাওলাদার (৪০) এখন স্বাবলম্বী। উপজেলার সদর ইউনিয়নের সবুজ নগর গ্রামের পনু মিয়া হাওলাদারের ছেলে আলতাফ অর্থাভাবে ৪ জনের সংসার চালাতে হিমশিত খেত। সহায় সম্বল, জমি-জমা কিছুই ছিলনা তার। দিন মজুরী খেটে জীবন চলতো। দিনে শারীরীক পরিশ্রম আর রাতে অনিদ্রা ছিল নিত্য দিনের সঙ্গী। এরই মধ্যে প্রতিবেশি মৃধা বাড়ীর ৪ বিঘা ঘেরের জমি লিজ দেবার খবর কানে এনে পৌছায় আলতাফের। মনের কোনে স্বপ্ন নিজেকে স্বাবলম্বী করবে। কিন্তু টাকা! স্ত্রীর ও পরিচিতদের সাথেবিস্তারিত পড়ুন
চিতলমারীতে ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাগেরহাটের চিতলমারীতে আনন্দঘন পরিবেশে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সকাল ৮ টায় ছাত্রলীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর শুভ সূচনা করা হয়। এরপর জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয় চত্বরে নেতা কর্মীদের অংশগ্রহনে কেক কাটা হয়। এ উপলক্ষে সকাল সাড়ে ১১ টায় দলীয় কার্যালয় একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ সময় পথ সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ লাল দত্তের সভাপতিত্বে ওবিস্তারিত পড়ুন
বাগেরহাটে মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্বৃত্তের হামলা
বাগেরহাটে মুক্তিযোদ্ধা আব্দুল আউয়ালের বাড়িতে দূর্বৃত্তের হামলার আভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের রাধাবল্বব গ্রামে। এসময় দুর্বৃত্তরা ক্ষতিগ্রস্থ মুক্তিযোদ্ধা আব্দুল আউয়ালের ঘরের বেড়া রামদা ও কুড়াল দিয়ে কুপিয়ে নষ্ট করে এবং পুকুরে থাকা মাছ ও গাছের নারিকেল নিয়ে যায়। আব্দুল আউয়ালের বাড়ির কেয়ারটেকার মহারাজ হওলাদার সাংবাদিকদের বলেন, আমি কিছু সময়ের জন্য বাড়ির বাহিরে গেলে স্থানীয় কতিপয় লোক বাড়ি ভিতরে ঢুকে গাছের নারিকেল ও পুকুরের মাছ ধরে নিয়ে যায়। এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে বলে জানান মুক্তিযোদ্ধা পরিবারটি।
মোংলা প্রেসক্লাব থেকে জসিম উদ্দিনকে স্থায়ীভাবে বহিস্কার
গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডের দায়ে মোংলা প্রেসক্লাব থেকে বাংলা ভিশন টিভির স্থানীয় প্রতিনিধি জসিম উদ্দিনকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। প্রেসক্লাবের সাধারণ সভায় তার বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে প্রেসক্লাব সাধারণ সম্পাদক আহসান হাবিব হাসান জানান। জানা গেছে, জসিম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সরকারী বেসরকারী দফতরে সাংবাদিকতার ভয়ভীতি দিয়ে চাঁদাবাজি করার অভিযোগ ছিল। এজন্য প্রেসক্লাব নেতৃবৃন্দ তাকে একাধিকবার সতর্ক করে। কিন্তু সে সতর্ক জসিম কানে না তুলে নানা রকম অপকর্ম করতে থাকলে একপর্যায় প্রেসক্লাব নির্বাহী কমিটির সহ-সভাপতি পদ থেকে গত ডিসেম্বর মাসে ১৫ দিনের জন্য সাময়িক বহিস্কার করা হয়। সাময়িক বহিস্কারের মধ্যেও তারবিস্তারিত পড়ুন
মোংলায় হাতেনাতে আটক দুই চোরকে ৬ মাসের কারাদন্ড
মোংলায় চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার হাতে আটক দুই চোরকে ৬ মাস করে কারাদন্ড দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত ওই দুই চোরকে বাগেরহাট জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রামবাসী ও ইউপি মেম্বর জাহাঙ্গীর আলম শিকদার জানান, উপজেলার চাঁদপাই ইউনিয়নের ২নং ওয়ার্ডের জয়বাংলা ব্রিজ সংলগ্ন আরব আলীর (৫০) স্ত্রী বৃস্পতিবার বিকেলে বাড়ীর গোয়ালে গরুর খাবার দিচ্ছিল। এ সময় ঘরে কেউ না থাকার সুযোগে সংঘবদ্ধ চোরের দল ওই ঘরে ঢুকে আলমারীতে থাকা স্বর্ণের আংটি, চেইন, দুল, চুরি, পায়েল, মোবাইল ফোনসহ ১৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রতিমধ্যে স্থানীয় লোকজন ওই চোরদের ধাওয়াবিস্তারিত পড়ুন
এ মাসেই মোংলা কাস্টম হাউস পূর্ণাঙ্গভাবে স্থান্তর হচ্ছে মোংলা বন্দরে
বন্দর ব্যবহারকারীদের দাবির মুখে বেশ কয়েক বছর আগেই মোংলা কাস্টমস হাউজ খুলনার খালিশপুর থেকে মোংলা বন্দর এলাকায় স্থানান্তরের সরকারী নীতিগত বাভে সিদ্ধান্ত হলেও দীর্ঘদিনেও তা বাস্তবায়ন হয়নি। ২০১৭ সালের ৫ আগষ্ট মোংলা বন্দর উপদেষ্টা কমিটির ১৪তম সভায় নৌ মন্ত্রীর নির্দেশনায় ও আলোর মুখ দেখেনি। তার আগে ২০১১ সালে মন্ত্রী এমন নির্দেশ দিলেও সেটি দীর্ঘদিনে বাস্তবায়ন হয়নি। অবশেষে এ মাসেই মোংলা বন্দরের কাস্টম হাউস মোংলায় পূর্ণাঙ্গভাবে স্থান্তর করা হচ্ছে বলে শুক্রবার রাতে মোংলা কাস্টম হাউসের কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস জানিয়েছেন। আগামী ২০ জানুয়ারী থেকে এর কার্যক্রম মোংলা বন্দরের নতুন ইউনিট থেকেবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বুদ্ধি প্রতিবন্ধিদের মাঝে কম্বল বিতারন
বাগরহাটের বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে কম্বল বিতারন করা হয়েছে। বুধবার সকালে বৃদ্ধি প্রতিবন্ধি স্কুল চত্বরে এ কম্বল বিতরন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক বেবী মোরশেদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতারন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে কম্বল তুলেদেন বাগরহাট সদর আসেনর সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক জনকন্ঠের ষ্টাফ রিপোটার ও বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা পারভিন আক্তার, শেখর ব্যানাজী, স্কুলের শিক্ষিকা মনজিদা খানম, দিপানিতা পাল, নবমিতা রায়, হিমাসু কুমার পাল প্রমুখ।
বাগেরহাটে পাচগাও ব্যবসা প্রতিষ্ঠানে তালাপ্রশাসনের হস্তক্ষেপে পুনরায় খোলায় প্রতিপক্ষের হামলা গ্রেফতার-১
বাগেরহাটের মোড়েলগজ্ঞের পাচগাও বাজারে নির্বাচন পরবত্তিতে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দিয়েছে। এ ব্যপারে ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রশাসনকে অবগত করলে মোড়েলগজ্ঞ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে স্থানীয় ফাড়ী ইনচার্জ এস. আই মেহেদী বুধবার সকালে পাচগাও বাজারে এসে ব্যবসায়ীদের খবর দিয়ে এনে বন্ধকৃত প্রতিষ্ঠানের তালা খুলে দেন। বাজারের ব্যবসায়ী ও পুলিশ সুত্রে জানাগেছে, মোড়েলগজ্ঞের পাচগাও বাজারে জাহিদ হাওলাদারের হোটেল, ইমরান হোসেনের বিকাশ ও মোবাইল, মো. নান্টু খানের ইলেকট্রনিক্স, জাহিদ মোল্লার মুদি ও ডালিম হাওলাদারের চায়ের দোকান গত ৩০ তারিখ নির্বাচনের দিন রাতে এলাকার প্রভাবশালী আসাদ ও বদির নেতৃত্বে তালা লাগিয়ে দেয়। বিষয়টিবিস্তারিত পড়ুন
