প্রধান সূচি

মোংলায় হাতেনাতে আটক দুই চোরকে ৬ মাসের কারাদন্ড

মোংলায় চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার হাতে আটক দুই চোরকে ৬ মাস করে কারাদন্ড দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত ওই দুই চোরকে বাগেরহাট জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

গ্রামবাসী ও ইউপি মেম্বর জাহাঙ্গীর আলম শিকদার জানান, উপজেলার চাঁদপাই ইউনিয়নের ২নং ওয়ার্ডের জয়বাংলা ব্রিজ সংলগ্ন আরব আলীর (৫০) স্ত্রী বৃস্পতিবার বিকেলে বাড়ীর গোয়ালে গরুর খাবার দিচ্ছিল। এ সময় ঘরে কেউ না থাকার সুযোগে সংঘবদ্ধ চোরের দল ওই ঘরে ঢুকে আলমারীতে থাকা স্বর্ণের আংটি, চেইন, দুল, চুরি, পায়েল, মোবাইল ফোনসহ ১৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রতিমধ্যে স্থানীয় লোকজন ওই চোরদের ধাওয়া করে চক্রের দুই সদস্য মুন্না (২২) ও রাজু (২৩) কে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। তবে স্থানীয় জনতার ধাওয়াকালে অপর আরেক চোর পালিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম মোবাইল কোর্টের মাধ্যমে জনতার হাতে আটক ওই দুই চোর রাজু ও মুন্নাকে ৬ মাস করে কারাদন্ড দেন। দন্ডপ্রাপ্ত ওই দুইজনকে বিকেলেই বাগেরহাট জেলহাজতে পাঠিয়েছে থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০টায় মোংলা থানায় দায়িত্বরত ডিউটি অফিসার মো. মাহফুজুর রহমান বলেন, দন্ডপ্রাপ্তদের মধ্যে মুন্নার বাড়ী পৌর শহরের রাতারাতি কলোনী ও রাজুর বাড়ী বালুর মাঠ এলাকায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম মোবাইল কোর্ট বসিয়ে তাদেরকে দন্ডাদেশ দেয়ার পর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। চাঁদপাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বর মো. জাহাঙ্গীর আলম শিকদার বলেন, যে দ্ইুজনকে ধরা হয়েছে এবং জেল দেয়া হয়েছে তারা শহরের চিহ্নিত চোর। চুরি হওয়া মালামাল তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, এরা এর আগেও এমন একাধিক ঘটনায় জেল খেটেছেন এবং তালিকাভুক্ত চোর।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial