প্রধান সূচি

আনন্দ মূখর পরিবেশে পিরোজপুরে বই উৎসব অনুষ্ঠিত

আনন্দ মূখর পরিবেশে পিরোজপুরে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পিরোজপুর শহরের করিমুন্নেছা মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহা. ফজলে রহমানের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন, করিমুনন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ মাহমুদ প্রমুখ।
পরে পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এসময় বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার সুনীল চন্দ্র সেন, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী আযিযী, শাখা প্রধান (দিবা) মনিমোহন হালদার, শাখা প্রধান (প্রভাতী) আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

এ বছর জেলার ৭টি উপজেলার ৯৭৯ টি প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ২৩ হাজার ২৬৩ জন শিক্ষার্থীর মাঝে ৫ লাখ ৯১ হাজার ১১২টি বই এবং মাধ্যমিক স্তরের ৮৬ হাজার ২২০ জন শিক্ষার্থীর মাঝে ১২ লাখ ৫০ হাজার ২৭০টি বই বিতরণ করা হয়। এছাড়া ৩২ হাজার ৭৫০ মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ৪ লাখ ৯৫ হাজার ৪৬৯টি বই বিতরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial