পাইকগাছার গ্রামে-গ্রামে মহাজোট প্রার্থী স্বামীর নৌকার নির্বাচনী প্রচারে স্ত্রী পপি
আসন্ন একাদশ সংসদ নির্বাচনে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে মহাজোটের আ’লীগ প্রার্থী আকতারুজ্জামান বাবুর নির্বাচনী প্রচারণায় তাঁর স্ত্রী শারমিন আক্তার পপি গ্রামে-গ্রামে নৌকার গনসংযোগে নেমেছেন। কয়েক দিনে তিনি উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথ সভায় স্বামীর জন্য ভোট প্রার্থনা করে বক্তব্য রাখলে এ সব সভাতে যথেষ্ট সাড়া পড়েছে। এরই ধারাবাহিতায় বুধবার দিনব্যাপী শারমিন আক্তার পপি লস্কর ইউপির খড়িয়া ভড়েঙ্গার চক,খালপার, আলমতলা সর্বশেষ হেতালবুনিয়া আশ্রায়ন প্রকল্প চত্বরে প্রভাষক বাবলুর রহমানের আয়োজনে মহিলাদের নিয়ে নির্বাচনী উঠোন বৈঠকে মিলিত হন। দিনব্যাপী এ সভাতে উপস্থিত ছিলেন ল্স্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, ইউপি সদস্য রফিকুল ইসলাম, রমেছা বেগম, বাকিবিল্লাহ, ময়না বেগম, সাবেক সেনা সদস্য রেজাউল, কালীপদ মন্ডল, স্বপ্না বেগম, শরবানু বেগম ,ধীমান সরদার,প্রসেন ঢালী, সঞ্জয় মন্ডল, নয়ন,মোতালেব আলী,রহমান রানা,আঃ রহমান প্রমুখ।
