পাইকগাছায় জামায়াত-বিএনপির ৯জন আটক
পাইকগাছার থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করেছে। আটককৃতরা হলেন, হরিঢালীর ইউপি সদস্য হাবিবুর রহমান, কাশিমনগরের জাহাঙ্গীর শেখ, রনি মোড়ল, রেজাকপুরের নুরউদ্দীন মোড়ল, কাটিপাড়ার গফুর গাজী, শিলেমানপুরের সাজ্জাদ সরদার, গদাইপুরের আসাদুল ইসলাম, ভিলেজ পাইকগাছার মুজিবুর রহমান ও ধামরাইলের জুলফিকার আলী। বুধবারে এদেরকে আটক করা হয়। ওসি আমিনুল ইসলাম বিপ্লব বলেন, গ্রেপ্তারকৃতরা গদাইপুর ও আলমতলায় আ’লীগের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার আসামী।
Please follow and like us:
« উন্নত বাংলাদেশ বির্নিমানে নৌকায় ভোট দিন ….. শ. ম. রেজাউল করিম (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছার গ্রামে-গ্রামে মহাজোট প্রার্থী স্বামীর নৌকার নির্বাচনী প্রচারে স্ত্রী পপি »
