Wednesday, December 26th, 2018
প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছাঃ
পাইকগাছায় হলুদ ফুলে ভরে গেছে সরিষার ক্ষেত
পাইকগাছায় হলুদ ফুলে ভরে গেছে সরিষার ক্ষেত। ক্ষেতের পর ক্ষেত হলুদের সমারোহ। সরিষার ফুলে ফুলে মৌমাছির গুঞ্জনে কৃষকের মন আলোড়িত হচ্ছে। মধু আহরনে মৌমাছিরা মেতে উঠেছে। সরিষা আবাদের মৌসুম চলছে। মাঠ জুড়ে সরিষার হলুদ ফুলের সমারহ। বিস্তীর্ণ এলাকা জুড়ে হলুদের সমারোহ দেখে চোখ জুড়ে যায়। আবহাওয়া অনুকূলে ও কুয়াশা কম থাকায় উপকূলীয় উর্বর জমিতে এ বছর আশানারুপ সরিষা উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। প্রতি ক্ষেতে তরতাজা সবুজ সরিষা গাছাগুলোতে হলুদ ফুলে ফুলে ভরে ওঠায় কৃষককের মুখে হাসি ফুটেছে। পাইকগাছা উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানাগেছে, চলতি মৌসুমে দ্বিগুণ এরও বেশিবিস্তারিত পড়ুন
পাইকগাছার গ্রামে-গ্রামে মহাজোট প্রার্থী স্বামীর নৌকার নির্বাচনী প্রচারে স্ত্রী পপি
আসন্ন একাদশ সংসদ নির্বাচনে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে মহাজোটের আ’লীগ প্রার্থী আকতারুজ্জামান বাবুর নির্বাচনী প্রচারণায় তাঁর স্ত্রী শারমিন আক্তার পপি গ্রামে-গ্রামে নৌকার গনসংযোগে নেমেছেন। কয়েক দিনে তিনি উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথ সভায় স্বামীর জন্য ভোট প্রার্থনা করে বক্তব্য রাখলে এ সব সভাতে যথেষ্ট সাড়া পড়েছে। এরই ধারাবাহিতায় বুধবার দিনব্যাপী শারমিন আক্তার পপি লস্কর ইউপির খড়িয়া ভড়েঙ্গার চক,খালপার, আলমতলা সর্বশেষ হেতালবুনিয়া আশ্রায়ন প্রকল্প চত্বরে প্রভাষক বাবলুর রহমানের আয়োজনে মহিলাদের নিয়ে নির্বাচনী উঠোন বৈঠকে মিলিত হন। দিনব্যাপী এ সভাতে উপস্থিত ছিলেন ল্স্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, ইউপি সদস্য রফিকুল ইসলাম,বিস্তারিত পড়ুন
পাইকগাছায় জামায়াত-বিএনপির ৯জন আটক
পাইকগাছার থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করেছে। আটককৃতরা হলেন, হরিঢালীর ইউপি সদস্য হাবিবুর রহমান, কাশিমনগরের জাহাঙ্গীর শেখ, রনি মোড়ল, রেজাকপুরের নুরউদ্দীন মোড়ল, কাটিপাড়ার গফুর গাজী, শিলেমানপুরের সাজ্জাদ সরদার, গদাইপুরের আসাদুল ইসলাম, ভিলেজ পাইকগাছার মুজিবুর রহমান ও ধামরাইলের জুলফিকার আলী। বুধবারে এদেরকে আটক করা হয়। ওসি আমিনুল ইসলাম বিপ্লব বলেন, গ্রেপ্তারকৃতরা গদাইপুর ও আলমতলায় আ’লীগের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার আসামী।
উন্নত বাংলাদেশ বির্নিমানে নৌকায় ভোট দিন ….. শ. ম. রেজাউল করিম
পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের আইন সম্পাদক এডভোকেট শ. ম. রেজাউল করিম নৌকা প্রতীকের জন্য ভোট চেয়ে বলেছেন, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা সমৃদ্ধির প্রতীক, নৌকা উন্নত বাংলাদেশ বির্নিমানের প্রতীক। তাই ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না এলে পদ্মা সেতুসহ দক্ষিণাঞ্চলের উন্নয়ন বাঁধাগ্রস্ত হবে। পিরোজপুরের বেকুটিয়া সেতু, কলাখালী সেতুসহ এ এলাকার উন্নয়ন পিছিয়ে যাবে। পিরোজপুরের উন্নয়নের লক্ষে, দক্ষিণাঞ্চলের উন্নয়নের লক্ষে পিরোজপুর-১ আসনসহ দক্ষিণাঞ্চলের আসনগুলোবিস্তারিত পড়ুন
