প্রধান সূচি

দূর্নীতি,সন্ত্রাস,মাদক,চাদাবাজ ও দখলবাজমুক্ত বাগেরহাট গড়তে চাই……….শেখ তন্ময়

বাগেরহাটে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে মঙ্গলবার বিকালে কাশিমপুর মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ তন্ময় বলেন, আমরা চাই দূর্নীতি মূক্ত,সন্ত্রাসমুক্ত,মাদকমুক্ত চাদাবাজমুক্ত ও দখলবাজমুক্ত বাগেরহাট গড়তে। আমার একটাই প্রতিশ্রুতি , আমি এখনও নির্বাচিত না তবে আমি মানুষ হিসেবে প্রতিশ্রুতি দিচ্ছি যারা দূর্নীতি ,সন্ত্রাস,মাদক, চাদাবাজ ও দখলবাজ তাদের সাথে আমার কোন প্রকার সম্পর্ক থাকবে না। তাদের সাথে আমাদের কোন আপোস নাই। আমার এখানে চাওয়া পাওয়ার কিছু নাই। আপনারা যে ভালবাসা আমাকে দেখাচ্ছেন,উপস্থিত হচ্ছেন এটাই অনেক বড় চাওয়া অনেক বড় পাওয়া। এর চেয়ে আর কি চাব আমার বিশ্বাস আপনারা আমাকে ৩০ তারিখে নৌকায় ভোট দিবেন। আর যারা ভোট দিবেন না তারা আমার জন্য একটু দোয়া করবেন। তন্ময় তার বক্তব্যে আরো বলেন,যে মানুষের রাজনীতির আদর্শের মাঝে আজ আমরা দাড়িয়ে আছি। যাকে সবাই স্বরন করে,যার আদর্শ আজ বিশ্বে স্বীকৃতি পাচ্ছে ৭ই মার্চের ভাষন। যে আদর্শ নিয়ে আজও আমরা গভেষনা করছি। আমি সেই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করতে চাই। তিনি আরো বলেন,আমার বয়সতো মাত্র ৩৩ বছর । আমি এখানে নেতৃত্ব দিতে আসি নাই । আমি এসেছি আপনাদের সেবক হতে । তাই আপনাদের কাছে একটাই চাওয়া আ্পনাদের সেবা করার সুযোগ করে দিন।

ডেমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর শেখের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, জেলা আওয়ামীলীগের সদস্য ফিরোজুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরিদা আক্তার বানু, বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য রুবেল হোসেন ও মেহেদী হাসান মিরাজ, ডেমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনি মল্লিক প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial