প্রধান সূচি

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে পিরোজপুর-২ আসনে বাইসাইকেলে ভোট দিন … তাসমিমা হোসেন

জাতীয় পার্টি-জেপি’র প্রেসিডিয়াম সদস্য, ইত্তেফাক সম্পাদক ও পাক্ষিক অনন্যা’র প্রকাশক-সম্পাদক এবং পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু’র কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইত্তেফাকের প্রতিষ্ঠাতা মানিক মিয়ার পুত্র আনোয়ার হোসেন মঞ্জু ঐতিহাসিকভাবে সম্পর্কযুক্ত। এই সম্পর্কের ধারাবাহিকতায় শেখ হাসিনার নেতৃত্বের একাধিক সরকারে আনোয়ার হোসেন ১০ বছর মন্ত্রীত্ব করছেন। আবার জোটবদ্ধ হয়ে একাদশ জাতীয় সংসদে নির্বাচন করছেন। পিরোজপুর-২ আসনে সংসদ সদস্য পদে জেপি’র প্রার্থী আনোয়ার হোসেনের প্রতীক হচ্ছে বাইসাইকেল। বাইসাইকেল ভোট দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। তিনি আবারও সরকার প্রধান হবেন।
তিনি মঙ্গলবার দুপুরে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে পিরোজপুর-২ আসনে (ভান্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানি) বাইসাইকেল প্রতীকের পক্ষে এক নির্বাচনী মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এই আসনের সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন বলেন, তিনি ১৯৯৬ সালে উপ-নির্বাচনে এখানকার এমপি হয়ে আনোয়ার হোসেনের উন্নয়ন ধারার রাজনীতির সাথে নারীদের সম্পৃক্ত করার কাজটি সূচনা করেছিলেন। আজ এখানকার নারী সমাজ সচেতন, সংগঠিত, উন্নত ও স্বাবলম্বি হওয়ার পথে অনেক বেশী অগ্রসর। ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রথম ইউনিয়ন পরিষদে সংরক্ষিত মহিলা সদস্য পদে সরাসরি নির্বাচিত হওয়ার ব্যবস্থা করে তৃণমূলে নারীদের সংগঠিত হওয়ার সুযোগ করে দিয়েছিলেন। যার ধারাবাহিকতায় আজ জেলা পরিষদে সংরক্ষিত নারী সদস্য পদ, উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত আসনে মহিলা সদস্য নির্বাচন করে নারীরা তাদের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। এ কৃতিত্ব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার।

তাসমিমা হোসেন বলেন, আমরা মানুষের জন্য, দেশের জন্য কাজ করতে চাই। ইসলাম মানুষের কথা বলে, যারা ভোট দেয়ার বিনিময় বেহেস্তের লোভ দেখান তারা মানুষের সাথে প্রতারণা করেন। ইহলৌকিক জীবনে ভাগ্য পরিবর্তনের জন্য নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে শ্রম করতে হয়। তার জন্য নিজের পরিবারে সমাজে এবং রাষ্ট্রে নাগরিকদের স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। আসন্ন সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু আবারও প্রার্থী হয়েছেন। দীর্ঘ ৩৩/৩৪ বছর ধরে তিনি এখানে আছেন, ছয় বার এমপি হয়েছেন, পাঁচ বার মন্ত্রী হয়েছেন। এলাকার মানুষকে ঐক্যবদ্ধ করে তাদেরকে ভাগ্য পরিবর্তনে সচেষ্ট থাকতে শিখিয়েছেন। তাঁর এই উন্নয়নের রাজনীতিকে অব্যহত রাখতে ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচনে বাইসাইকেল মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে তাসমিমা হোসেন আরও বলেন, আনোয়ার হোসেন এ এলাকার মানুষকে ভালবাসেন এবং এই ভালবাসার বিনিময় তাঁকে আবারও সংসদে পাঠাতে হবে।
দুঃস্থ কল্যাণ সংস্থা ও জাতীয় মহিলা পার্টি’র উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ভান্ডারিয়ার মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা পার্টি’র সভানেত্রী আসমা আক্তার। বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও জেপি’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, জেপি’র ভান্ডারিয়া উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মৃধা, জেপি নেতা রেজা আহমেদ দুলাল, যুব সংহতির কেন্দ্রীয় নেতা মো. কামাল খান, জেপি নেতা মোস্তফা সিকদার, উপজেলা মহিলা জেপি’র সাধারণ সম্পাদিকা প্রভাষক হাসিনা বেগম, জেলা পরিষদ সদস্যা রোকেয়া বেগম, নারী নেত্রী দুলু শরীফ, সুরাইয়া শিউলী, নিলুফার ইয়াসমিন ও ইউপি সদস্যা মাহিনুর রুবী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial