Tuesday, December 25th, 2018
শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে পিরোজপুর-২ আসনে বাইসাইকেলে ভোট দিন … তাসমিমা হোসেন
জাতীয় পার্টি-জেপি’র প্রেসিডিয়াম সদস্য, ইত্তেফাক সম্পাদক ও পাক্ষিক অনন্যা’র প্রকাশক-সম্পাদক এবং পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু’র কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইত্তেফাকের প্রতিষ্ঠাতা মানিক মিয়ার পুত্র আনোয়ার হোসেন মঞ্জু ঐতিহাসিকভাবে সম্পর্কযুক্ত। এই সম্পর্কের ধারাবাহিকতায় শেখ হাসিনার নেতৃত্বের একাধিক সরকারে আনোয়ার হোসেন ১০ বছর মন্ত্রীত্ব করছেন। আবার জোটবদ্ধ হয়ে একাদশ জাতীয় সংসদে নির্বাচন করছেন। পিরোজপুর-২ আসনে সংসদ সদস্য পদে জেপি’র প্রার্থী আনোয়ার হোসেনের প্রতীক হচ্ছে বাইসাইকেল। বাইসাইকেল ভোট দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। তিনি আবারও সরকার প্রধান হবেন। তিনি মঙ্গলবার দুপুরে পিরোজপুর জেলারবিস্তারিত পড়ুন
দূর্নীতি,সন্ত্রাস,মাদক,চাদাবাজ ও দখলবাজমুক্ত বাগেরহাট গড়তে চাই……….শেখ তন্ময়
বাগেরহাটে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে মঙ্গলবার বিকালে কাশিমপুর মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ তন্ময় বলেন, আমরা চাই দূর্নীতি মূক্ত,সন্ত্রাসমুক্ত,মাদকমুক্ত চাদাবাজমুক্ত ও দখলবাজমুক্ত বাগেরহাট গড়তে। আমার একটাই প্রতিশ্রুতি , আমি এখনও নির্বাচিত না তবে আমি মানুষ হিসেবে প্রতিশ্রুতি দিচ্ছি যারা দূর্নীতি ,সন্ত্রাস,মাদক, চাদাবাজ ও দখলবাজ তাদের সাথে আমার কোন প্রকার সম্পর্ক থাকবে না। তাদের সাথে আমাদের কোন আপোস নাই। আমার এখানে চাওয়া পাওয়ার কিছু নাই। আপনারা যে ভালবাসা আমাকে দেখাচ্ছেন,উপস্থিত হচ্ছেন এটাই অনেক বড় চাওয়া অনেক বড় পাওয়া। এর চেয়ে আর কি চাব আমার বিশ্বাসবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প
পিরোজপুরে গরীব ও দুঃস্থ রোগীদের চিকিৎসা সেবা দেয়ার লক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়ন পরিষদে ঢাকা অফিসার্স ক্লাব ও পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক মো. আবু আলী সাজ্জাদ হোসেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন এবং পরামর্শ ও ব্যবস্থাপত্র দেন ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের হাসপাতালের নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মনিলাল আইচ লিটু, মিটফোর্ড হাসপাতালের নাক-কান-গলা বিভাগের রেজিষ্টার ডা. মো. শাহরিয়ার ইসলাম, মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক ডা. রাসেল চাকমা, ডা. সুজিত দত্তবিস্তারিত পড়ুন
পিরোজপুরে নৌকা মার্কার পক্ষে মহিলা সমাবেশ
পিরোজপুরে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে নৌকা মার্কার নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় পিরোজপুর করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস লায়লা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদিকা সাহিদা বারেক, সহ-সভাপতি মাহমুদা হেনা, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা সালমা রহমান হ্যাপি, জেলা পরিষদ সদস্য শাহাজাদী রেবেকা চৈতি, ইন্দুরকানী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিক দিলরুবা মিলন প্রমুখ। সমাবেশে পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট শ. ম. রেজাউল করিমকে নৌকা মার্কায় জয়যুক্ত করার জন্য আহবানবিস্তারিত পড়ুন
ঐক্যবদ্ধ থাকলে কোন সরকারই জনগণের অধিকার থেকে বঞ্চিত করতে পারে না … আনোয়ার হোসেন মঞ্জু
পিরোজপুর-২ আসনের মহাজোট মনোনীত প্রার্থী জেপি চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ঐক্যবদ্ধ থাকলে কোন সরকারই জনগণের অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। উন্নয়ন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পিরোজপুর তথা ভান্ডারিয়া, কাউখালী, ইন্দুরকানীর মানুষের ভাগ্যের উন্নয়র করতে হলে আপনাদের সবাইকে এক থাকতে হবে। তিনি বলেন, আগামীতে আ’লীগই সরকার গঠন করবে। সেই ধারবাহিকতা অব্যাহত রাখতে হলে মহাজোটের প্রার্থী হিসেবে আমার সাইকেল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন। সভায় পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য একেএমএ আউয়াল ও তার ভাই পৌর মেয়র হাবিবুর রহমান মালেক এক মঞ্চে থাকায় দুই ভাইয়েরবিস্তারিত পড়ুন
কাউখালীতে ভোটের জোয়ারে ভাসছে সাইকেল ॥ মাঠে নেই বিএনপি
পিরোজপুর-২ আসনে স্বাধীনতার পর থেকে যতবার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর প্রায় সবগুলোতেই জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এ বছর তিনি প্রার্থী হয়েছেন ১৪দল থেকে। বাই সাইকেল প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। ভোট প্রার্থনা করছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। মিছিল-মিটিং ও উঠান বৈঠক করে ব্যস্ত সময় পার করছেন তারা। আগামী ৩০ ডিসেম্বর জয়ের ব্যাপরে আশাবাদী ১৪ দলের সমর্থকেরা। একাদশ জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচারে ব্যস্ত আওয়ামী লীগ – জাতীয় পার্টি জেপির নেতাকর্মীরা। বরাবরের মতো এবারও আসন ধরে রাখার প্রত্যয় তাদের। তবে প্রতিদ্বন্দ্বিতা করছেবিস্তারিত পড়ুন
পিরোজপুর-৩ মঠবাড়িয়ায় লাঙ্গল ও ধানের শীষের দ্বিমুখী লড়াই
পিরোজপুর-৩ মঠবাড়িয়া একক আসনে নির্বাচনী লড়াই জমে উঠেছে। এ আসনে মহাজোটের লাঙ্গল, বিএনপির ধানের শীষ প্রতীকের কর্মী সমর্থকদের প্রচারণায় নির্বাচনী মাঠ এখন সরগরম। তবে এ আসনে মহাজোটে জাতীয় পার্টির (এরশাদ) ডা. রুস্তম আলী ফরাজীকে জোট প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ায় স্থানীয় আওয়ামী লীগের একাংশের গুরুত্বপূর্ণ নেতারাসহ তৃণমূলের একটি অংশ বিক্ষুব্দ হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। দলের একটি অংশ দলীয় প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুর রহমানকে নিয়ে স্বতন্ত্র প্রার্থী আপেল প্রতীক নিয়ে মাঠে নেমেছিল। এতে মহাজোট ও স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের মাঝে বিভাজন তৈরীবিস্তারিত পড়ুন
ফাইজা ডাক্তার হতে চায়
দৈনিক ইনকিলাবের মঠবাড়িয়া উপজেলা সংবাদদাতা আবদুল হালিম দুলালের ভাগনী মোসাঃ সায়মা হাসিন ফাইজা ২০১৮ সালে অনুষ্ঠিত জএসসি পরীক্ষায় উপজেলার সোনাখালী মুন্সি আঃ কাদের মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মোঃ মোশাররফ হোসেন ইউনিয়ন পরিষদ কমপে¬ক্সের সচিব এবং মাতা মোসাঃ উম্মে কুলসুম (মনি) উপজেলার সোনাখালী মুন্সি আঃ কাদের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ফাইজা ভবিষ্যতে একজন ডাক্তার হতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।
মাহিম ইাঞ্জনিয়ার হতে চায়
দৈনিক নয়া দিগন্তের মঠবাড়িয়া সংবাদদাতা মোঃ মানর আকনের ছেলে মোঃ মাহিম আকন ২০১৮ সালে অনুষ্ঠিত পিইসি পরীক্ষায় মঠবাড়িয়া হলি চাইল্ড স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। তার মা খালেদা আক্তার একজন গৃহিণী। মাহিম ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।
পিরোজপুরে জেলা বিএনপির সহ-সভাপতি এলিজা জামান আটক
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি এলিজা জামানসহ পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে ১০জন বিএনপি এবং জামায়াতের নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় পিরোজপুর শহরের নড়াইল পাড়ার বাসা থেকে এলিজা জামানকে গ্রেফতার করে থানা পুলিশ। পিরোজপুর সদর থানার ওসি এস এম জিয়াউল হক জানান, নাশকতার অভিযোগে বিএনপি নেত্রী এলিজা জামানকে আটক করা হয়েছে। এছাড়া পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে ১০ জনকে আটক করা হয়েছে। নাশকতা অভিযোগ ও বিশেষ ক্ষমতা আইনে এদের আটক করা হয়েছে।
