পিরোজপুরে জেলা বিএনপির সহ-সভাপতি এলিজা জামান আটক
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি এলিজা জামানসহ পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে ১০জন বিএনপি এবং জামায়াতের নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় পিরোজপুর শহরের নড়াইল পাড়ার বাসা থেকে এলিজা জামানকে গ্রেফতার করে থানা পুলিশ।
পিরোজপুর সদর থানার ওসি এস এম জিয়াউল হক জানান, নাশকতার অভিযোগে বিএনপি নেত্রী এলিজা জামানকে আটক করা হয়েছে। এছাড়া পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে ১০ জনকে আটক করা হয়েছে। নাশকতা অভিযোগ ও বিশেষ ক্ষমতা আইনে এদের আটক করা হয়েছে।
Please follow and like us:
« স্বরূপকাঠিতে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ১০ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মাহিম ইাঞ্জনিয়ার হতে চায় »
