প্রধান সূচি

পিরোজপুরে নৌকা মার্কার পক্ষে মহিলা সমাবেশ

পিরোজপুরে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে নৌকা মার্কার নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় পিরোজপুর করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস লায়লা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদিকা সাহিদা বারেক, সহ-সভাপতি মাহমুদা হেনা, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা সালমা রহমান হ্যাপি, জেলা পরিষদ সদস্য শাহাজাদী রেবেকা চৈতি, ইন্দুরকানী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিক দিলরুবা মিলন প্রমুখ। সমাবেশে পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট শ. ম. রেজাউল করিমকে নৌকা মার্কায় জয়যুক্ত করার জন্য আহবান জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। তাই পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য সকল মা-বোনদের ৩০ ডিসেম্বর আগেভাগে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। ভোটের আগে বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগ সরকারের, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বলতে হবে এবং নৌকার পক্ষে ভোট চাইতে হবে।

সমাবেশ শেষে নৌকা মার্কার পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial