প্রধান সূচি

Tuesday, December 25th, 2018

 

স্বরূপকাঠিতে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ১০

বিশেষ ক্ষমতা আইনে স্বরূপকাঠি উপজেলার বলদিয়া ইউপি চেয়ারম্যান শাহিন আহম্মেদ ও স্বরূপকাঠির সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ বিএনপির ১০ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল থেকে রাত পর্যন্ত বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। হঠাৎ করে পুলিশের গ্রেফতার অভিযানে নতুন করে আতঙ্কের মধ্যে পড়েছে বিএনপি’র কর্মী-সমর্থকেরা বলে অভিযোগ করছেন উপজেলার একাধিক বিএনপি নেতারা। স্বরূপকাঠি থানার ওসি (তদন্ত) মো. সহিদুল ইসলাম বলেন, বিশেষ ক্ষমতা আইনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাকৃত ব্যক্তিরা নির্বাচন বানচাল ষড়যন্ত্রে নাশকতা সৃষ্টি করতে যাচ্ছিল। কোন মামলা সুনির্দিষ্ট তথ্য বা অভিযোগবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ১’শ বিএনপির নেতা-কর্মীর নামে মামলা পৌর কাউন্সিলরসহ ৯ বিএনপি নেতা জেলহাজতে

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) একক আসনে নির্বাচন বানচালের চেষ্টা ও নাশকতা সৃষ্টির অভিযোগে উপজেলা বিএনপির ১’শ নেতা কর্মীর নামে মামলা হয়েছে। সোমবার মঠবাড়িয়া থানার উপ পরিদর্শক আব্দুর রহমান বাদি হয়ে পৌর বিএনপির সাবেক সভাপতি কে. এম. হুমায়ূন কবীর, সাধারণ সম্পাদক নাজমুল আহসান কামাল মুন্সী ও পৌর কাউন্সিলর সরোয়ার হোসেন ছগীরসহ ৪০জন নামীয় ও ৫০/৬০ জন অজ্ঞাত বিএনপি নেতা কর্মীকে আসামী করে মামলাটি দায়ের করেন। মামালায় আসন্ন একাদশ সংসদ নির্বাচনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিতে নাশকতার পরিকল্পনার অভিযোগ আনা হয়। এর আগে রবিবার দিনগত রাতে অভিযান চালিয়ে পপৗর কাউন্সিলরসহ বিএনপির ৯ নেতা কর্মীকে আটক করেবিস্তারিত পড়ুন


পাইকগাছায় কাস্তে প্রতিকের নির্বাচনী জনসভা লুটপাটকারীদের বর্জন করে সৎ মানুষ সংসদে পাঠান …রুহিন হোসেন পিন্স

পাইকগাছায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সম্পাদক মন্ডীর সদস্য সরদার রুহিন হোসেন প্রিন্স ৩০ ডিসম্বরে অনুষ্টিতব্য একাদশ সংসদ নির্বাচনে লুটপাটকারী দু’জোটের বাহিরে সৎ প্রার্থীদের ভোট দিয়ে সংসদে পাঠানোর আহবান জানিয়েছেন। তিনি মঙ্গলবার দুপুরে পাইকগাছা পৌর শহীদ মিনার চত্বরে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে বাম জোটের সিপিবি মনোনীত প্রার্থী কমরেড সুভাষ সানা মহিমের কাস্তে প্রতিকের নির্বাচনী জন সভায় প্রধান অথিতির বক্তব্যে এ কথা বলেন। তিনি মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন ও লক্ষ্য উদ্দেশ্য ৭১’র বাস্তবায়নের জন্য আসন্ন নির্বাচনে ধনী-ব্যবসায়ী প্রার্থীদের বর্জন করে ভাল মানুষদের ভোট দিয়ে শোষন বৈষম্যমুলক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেবার কথা বলেন।বিস্তারিত পড়ুন


পাইকগাছায় ফুটপথের দোকানে শীত বস্ত্র বিক্রির ধুম লেগেছে

পাইকগাছায় ফুটপথের নতুন-পুরাতন শীত বস্ত্রের দোকান গুলোতে শীত বস্ত্র বিক্রির ধুম লেগেছে। পৌষের শুরুতে শীত জেকে রসেছে। প্রচন্ড শৈত প্রবাহ ও হাঁড় কাঁপানো শীতে মানুষ সহ প্রাণী কুল হয়ে পড়েছে জুবোথুবো। এই শীতে প্রত্যেকের জন্য শীতবস্ত্র আবশ্যক হয়ে পড়েছে। নিন্ম আয়ের মানুষ ও দরিদ্রদের ভরসা কমদামের ফুটপথের শীতবস্ত্রের দোকান। যে যার সাধ্যমত শীতবস্ত্র ক্রয় করছে। ফুটপথের পুরাতন কাপড়ের দোকান গুলোতে মাঝে মধ্যে ভাল মানের পোশাক পাওয়া যায়। যা দেখতে একেবারেই নতুনের মত। তাই এ সব দোকানগুলোতে মধ্যবিত্ত ও ধনীদের আনাগোনা দেখা যাচ্ছে। তীব্র শীতে নতুন শীতবস্ত্রের পাশাপাশি পুরাতন শীতবস্ত্র বিক্রিবিস্তারিত পড়ুন


পাইকগাছায় আবারও নৌকার নির্বাচনী কার্যালয় আগুন ॥ আটক ৮

আবারও পাইকগাছার লস্করের খড়িয়াতে মহাজোট সমর্থিত খুলনা-৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী আকতারুজ্জামান বাবুর নৌকার নির্বাচনী কার্যালয় আগুনে পুড়িয়ে দিয়েছে। ইতিপূর্বে পাইকগাছায় গদাইপুর ও আলমতলার নৌকা নির্বাচনী কার্যালয়ে আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। লস্করের খড়িয়াতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে চেয়ার, টেবিল, সৌর প্যানেল আগুনে পুড়ে ভস্মিভূত হেয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ইউপি সদস্যসহ ৮ বিএনপি-জামাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। থানা পুলিশ সূত্র ও সরেজমিনে ঘটনাস্থলে গেলে স্থানীয় ইউপি সদস্য ও সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম বলেন, সোমবার রাত ১২টার পর আমরা খড়িয়া দাখিল মাদরাসা ভোট কেন্দ্রের পাশে নৌকারবিস্তারিত পড়ুন


আলিফ জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে

আবরার নজীব আলিফ এ বছর জেএসসি পরীক্ষার ফালাফলে জিপিএ-৫ পেয়েছে। আলিফ পিরোজপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় অংশ নেয়। অলিফের এই সাফল্যে তার বাবা যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার জহিরুল হক টিটু এবং মা স্কুল শিক্ষিকা সানজিদা আখতার সবার কাছে দোয়া-আশীর্বাদ চেয়েছেন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial