চিতলমারীতে অটো টেম্পু-মাহিন্দ্রা মালিক শ্রমিক ইউনিয়নের মিছিল ও নির্বাচনী সভা
জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দীনের পক্ষে নৌকায় ভোট চেয়ে চিতলমারী অটো টেম্পু-মাহিন্দ্রা মালিক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মিছিল ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় একটি নির্বাচনী মিছিল বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অটো টেম্পু-মাহিন্দ্রা মালিক শ্রমিক ইউনিয়নের কার্যলয়ে এসে শেষ হয়।
এ সময় মালিক সমিতির সভাপতি মোশারেফ শেখ সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আশ্বাব আলী শেখ, শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. ফজল খান, সাধারণ সম্পাদক মো. নান্নু মিয়া শেখ, কোষাধ্যক্ষ লাভলু কাজী, শ্রমিক ইউনিয়ন নেতা সোহাগ খান, মিন্টু শেখ, সোহেল খলিফাসহ মালিক-শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
