বাগেরহাটে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
বাগেরহাটে গরীব ও অসহায় বস্তিবাসীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বাগেরহাট জেলা মহিলা পরিষদের উদ্যোগে সদর উপজেলার রনবিজয়পুরস্থ কুয়েত পল্লীতে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
পল্লীর ৬০ জন মানুষকে সোয়েটার, গায়ের চাঁদর, বেড সীট, ছোট বাচ্চাদের গরম কাপড় প্রদান করা হয়।
শীতবস্ত্র প্রদানের সময় মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা এডভোকেট পারভিন আহমেদ, সদস্য তহমিনা বেগম মিনু, হেনা চৌধুরী, তাজমিন নাহার তাজু, নাদিরা আকরাম, লুৎফা দিদার, রহিমা খাতুন এবং মাহবুবা রহমান পিয়া উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« পিরোজপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভোটের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ভোট কেন্দ্রে আসতে হবে…আনোয়ার হোসেন মঞ্জু »
