আ’লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় … শ ম রেজাউল করিম
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শ. ম. রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, আর বিএনপি-জামাত জোট ক্ষমতায় গেলে দেশ পিছিয়ে পড়ে। সে কারনেই আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে।
গতকাল বুধবার সকালে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কুড়িয়ানা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ নেতা ধীরেন সিকদারের সভাপতিত্বে¡ অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এস. এম. ফুয়াদ, যুগ্ম সম্পাদক এস. এম. মুইদুল ইসলাম, স্বরূপকাঠি পৌর মেয়র মো. গোলাম কবির, আইনজীবী শামসুল আরেফিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এডভোকেট শ. ম. রেজাউল করিম নির্বাচিত হলে অবহেলিত স্বরূপকাঠি উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নতি করা হবে। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে মাঠে থেকে কাজ করতে হবে।
