প্রধান সূচি

দেশে গৃহযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে … চরমোনাই পীর 

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর এবং চরমোনাই পীর সাহেব মুফতি সৈয়দ মো. রেজাউল করিম বলেছেন, নির্বাচনের নামে দেশে বিরোধী দলের উপর যে তান্ডব চলছে তাতে দেশে গৃহযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। বিরোধী দলের নেতা-কর্মীদের মাঠে নামতে দেয়া হচ্ছে না। ড. কামাল হোসেনসহ সংবিধান প্রণেতা নেতাদের উপর হামলা করা হচ্ছে। এভাবে কোন নির্বাচন হতে পারে না। এ বিষয়ে নির্বাচন কমিশনের পদক্ষে নেয়া উচিৎ।
তিনি বলেন, বিশ্বের মধ্যে বাংলাদেশ ৫ বার দুর্নীতি, চুরিতে প্রথম হয়েছে। বর্তমানে দেশে যে অবস্থা চলছে তার পরিবর্তন হওয়া দরকার। আর এজন্য দরকার ইসলামী সরকার। তাই হাতপাখা মার্কায় ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আলহাজ্ব হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহকে জয়যুক্ত করতে হবে।
রবিবার বিকেলে পিরোজপু পৌরসভার পুরাতন বাসষ্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে দলীয় প্রার্থী আলহাজ্ব হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ এর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পিরোজপুর জেলা সভাপতি মাওলানা ইয়াহইয়া হাওলাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব অধ্যাপক মাহাবুবুর রহমান, পিরোজপুর-১ আসনের দলীয় প্রার্থী আলহাজ্ব হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ, জেলা সেক্রেটারী মাওলানা মো. শেহাব উদ্দিন কাসেমী, মো. মনিরুল হাসান, মো. নজরুল ইসলাম মিন্টু, মুহাম্মদ ইলিয়াস সেখ, মাওলানা রফিক ইসলাম, মাওলানা আবদুল্লাহ, মো. এনামুল কবির প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial