ইন্দুরকানীতে ধানের শীষের নির্বাচনী সভায় খালেদা জিয়ার মুক্তির দাবী
পিরোজপুর-২ আসনের ইন্দুরকানীতে ধানের শীষের নির্বাচনী পথসভায় খালেদা জিয়ার মুক্তির জন্য ভোট চেয়েছেন ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি প্রার্থীর কথা না ভেবে ভোটাধিকার নিশ্চিত ও গণতন্ত্র পুনঃউদ্বারের জন্য ধানের শীষে ভোট দাবী করেন।
পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন চুড়ান্ত মনোনয়ন না পাওয়ায় জোটের সিদ্ধন্তে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন। তার সমর্থকরা বিক্ষুব্দ থাকলেও তিনি ইন্দুরকানীতে পথসভায় যোগ দিয়ে সকলকে জোট মনোনীত প্রার্থী ডা. ইরানকে ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
রবিবার সন্ধ্যায় ইন্দুরকানী বিএনপি অফিসের সামনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঐক্যফ্রন্টের প্রার্থী ডা. ইরান ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন, যুগ্ম সম্পাদক শেখ শহীদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক সাঈদুল ইসলাম কিসমত, জেলা লেবার পার্টির সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবীর ও স্থানীয় ২০ দলীয় জোটের নেতা আব্দুল হাই প্রমুখ।
এ আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বাইসাইকেল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশে আবুল কালাম হাতপাখা মার্কা, বিএনএফের গাজী রেজাউল করীম টেলিভিশন মার্কা নিয়ে নির্বাচন করছেন। তবে মুল লড়াই হবে বাইসাইকেলের সাথে ধানের শীষ প্রতিকের।
