প্রধান সূচি

Monday, December 17th, 2018

 

ডা. তপন বসুর উপর হামলার ঘটনায় শ .ম. রেজাউল করিমের নিন্দা প্রকাশ

জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনের বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি (সিপিবি)’র প্রার্থী ডা. তপন বসুর উপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন একই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ. ম. রেজাউল ইসলাম। এক বিবৃতিতে তিনি বলেন, ডা. তপন বসুর উপর হামলা একটি ন্যাক্কার জনক ঘটনা। তিনি এ হামলার সাথে জড়িতদের অভিলম্বে গ্রেফতার করে বিচারের দাবী জানিয়েছেন। উল্লেখ্য, সোমবার রাত ৮ টার দিকে পিরোজপুর পৌর শহরের পোষ্ট অফিস রোডের ল’ ইয়ার্স প্লাজার ডা. তপন বসু’র চেম্বারে ঢুকে তার উপর হামলার ঘটনা ঘটে।


পিরোজপুরে সিপিবি’র প্রার্থী ডা. তপন বসুর উপর হামলা

জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনের বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি (সিপিবি)’র প্রার্থী ডা. তপন বসু’র উপর দুবৃত্তরা হামলা করেছে। সোমবার রাত ৮ টার দিকে পিরোজপুর পৌর শহরের পোষ্ট অফিস রোডস্থ ল’ ইয়ার্স প্লাজায় অবস্থিত তার নিজস্ব ডাক্তারী চেম্বারে ঢুকে এ হামলা করা হয়। হামলাকারীরা তার মুখ মন্ডলসহ শরীরে বিভিন্ন স্থানে কিল ঘুষি মারে। এ সময় তিনি চেম্বারে বসে রোগী দেখছিলেন। ঘটনার পর দলীয় ও স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। হামলার বিষয়ে ডা. তপন বসু জানান, আমি চেম্বারে বসে রোগী দেখছিলাম। রাত ৮ টার দিকে হঠাৎ করে ৮/৯বিস্তারিত পড়ুন


উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন … শ ম রেজাউল করিম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে (পিরোজপুর-স্বরূপকাঠি-নাজিরপুর) আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের আইন সম্পাদক এডভোকেট শ.ম. রেজাউল করিম বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় জন্য কাজ করতে হবে। নৌকায় ভোট দিতে হবে। সোমবার সারেংকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে করফা বাজার মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রবীন শিক্ষক মো. আশরাফ আলী আকনের সভাপতিত্বে¡ সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিমবিস্তারিত পড়ুন


১৮ ডিসেম্বর মঠবাড়িয়া হানাদার মুক্ত দিবস

১৮ ডিসেম্বর, মঠবাড়িয়া হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও মঠবাড়িয়া ১৭ ডিসেম্বর পর্যন্ত ছিল স্বাধীনতা বিরোধীদের দখলে। তবে ১৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধার মঠবাড়িয়া অঞ্চল শত্রু মুক্ত করে। স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর পর্যন্ত মুক্তিযোদ্ধারা সুন্দরবনে অবস্থান করছিল। তবে ওই দিন দিবাগত ভোররাতে সুন্দরবন অঞ্চলের সাবসেক্টরের কমান্ডিং ইয়াং অফিসার লেফটেন্যান্ট আলতাফ হোসেনের নেতৃত্বে চার শতাধিক মুক্তিযোদ্ধা সুন্দরবন অঞ্চল থেকে মঠবাড়িয়া শহর অভিমুখে রওনা দেন। সংগঠিত মুক্তিযোদ্ধারা মঠবাড়িয়ায় স্বাধীনতা বিরোধীদের পরাস্ত করতে মঠবাড়িয়া শহর হতে পাঁচ কিলোমিটার দূরে কালিরহাট বাজারে অবস্থান নেন। অপরদিকে শরণখোলা থেকে ওই রাতেবিস্তারিত পড়ুন


জনসেবার জন্যই রাজনীতিতে এসেছি, কিছু পাওয়ার জন্য নয় … শেখ তন্ময়

বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও প্রধানমন্ত্রীর ভাতিজা শেখ তন্ময় বলেছেন, কিছু পাওয়ার জন্য নয়, শুধুমাত্র জনসেবার জন্যই রাজনীতিতে এসেছি। আপনারা চাইলে সারাটি জীবন আপনাদের সাথে নিয়ে কাটিয়ে দিতে চাই। রবিবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি যাতে আর ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তারা ক্ষামতায় আসলে দেশের উন্নয়নের ধারা ব্যাহত হবে সাথে সাথে দেশ সন্ত্রাসী রাষ্ট্রে পরিনত হবে। বিকেলে শেখ তন্ময় সদর উপজেলার ডেমা ইউনিয়নের বড়বাশবাড়িয়া, আব্দুর রসুলপুর, কাশিমপুরবিস্তারিত পড়ুন


চিতলমারীতে নৌকায় ভোট চেয়ে বিভিন্ন এলাকায় গণ-সংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহা ও ফকিরহাট) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী , জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দীনের পক্ষে নৌকায় ভোট চেয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় জন-সাধারণের মধ্যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়। সোমবার সারা দিন উপজেলার বোয়ালিয়া, শান্তিখালী, পাঙ্গাশিয়া, শৌলদাহ, বড়বাড়িয়া, পরানপুর, মচন্দপুরসহ বিভিন্ন এলাকায় গণ-সংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। গণ-সংযোগে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বাবুল হোসেন খান ও সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন


বাগেরহাটে তন্ময়ের জন্য নৌকায় ভোট চাইলেন চলচ্চিত্র শিল্পিরা

বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও প্রধানমন্ত্রীর ভাতিজা তারুণ্যের প্রতিক শেখ তন্ময়ের জন্য ভোট চাইলেন দেশের বরেণ্য চলচ্চিত্র শিল্পিরা। এ সময় শিল্পিরা বলেন, তন্ময় নিজেও একজন তারকা। যে তারকা এ দেশের লক্ষ লক্ষ তরুণদের নেতৃত্ব দিচ্ছেন। শিল্পিরা বলেন, যার ধমনিতে জাতির জনক বঙ্গবন্ধুর রক্ত বইছে সে আর যাই হোক মানুষের সাথে বেইমানি করতে পারেন না। আপনারা দেশ ও জাতির প্রয়োজনে ধর্ম-বর্ণ নির্বিশেষে নৌকা মার্কায় ভোট দিয়ে তন্ময়কে জয়যুক্ত করবেন। রবিবার রাতে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে একটি কনসার্ট অনুষ্ঠানে শিল্পিরা এ সব কখা বলেন। এসময় শেখ তন্ময়বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে বিদ্যুৎ স্পর্শে যুবকের মৃত্যু

ইন্দুরকানীতে একদল যুবক পিকনিক খেতে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে বিচ্ছিন্ন করার সময় বিদ্যুৎ স্পর্শে ঘটনাস্থলে এক যুবক নিহত হয়েছে। সোমবার সকালে উপজেলার পত্তাশী ইউনিয়নের পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক সাঈদুর (২৫) পত্তাশী গ্রামের মোশাররফ হাওলাদারের ছেলে। স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, রবিবার বিজয় দিবস রাতে নিহত যুবক সাঈদুরের নেতৃত্বে আনন্দ উল্লাস করার জন্য স্থানীয় কতিপয় যুবক বাড়ীর পাশের্^র বাগানে বসে পিকনিক করছিল। কিন্তু রাতে একটি মসজিদ থেকে অবৈধ লাইন নিলেও তা বিচ্ছিন্ন না করে সবাই ঘুমিয়ে পড়ে। সোমবার সকালে সাঈদুর লাইনের সংযোগ বিচ্ছিন্ন না করে বিদ্যুতের তারবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে ধানের শীষের নির্বাচনী সভায় খালেদা জিয়ার মুক্তির দাবী

পিরোজপুর-২ আসনের ইন্দুরকানীতে ধানের শীষের নির্বাচনী পথসভায় খালেদা জিয়ার মুক্তির জন্য ভোট চেয়েছেন ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি প্রার্থীর কথা না ভেবে ভোটাধিকার নিশ্চিত ও গণতন্ত্র পুনঃউদ্বারের জন্য ধানের শীষে ভোট দাবী করেন। পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন চুড়ান্ত মনোনয়ন না পাওয়ায় জোটের সিদ্ধন্তে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন। তার সমর্থকরা বিক্ষুব্দ থাকলেও তিনি ইন্দুরকানীতে পথসভায় যোগ দিয়ে সকলকে জোট মনোনীত প্রার্থী ডা. ইরানকে ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহবান জানান। রবিবার সন্ধ্যায় ইন্দুরকানী বিএনপি অফিসেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial