প্রধান সূচি

Sunday, December 16th, 2018

 

দেশে গৃহযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে … চরমোনাই পীর 

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর এবং চরমোনাই পীর সাহেব মুফতি সৈয়দ মো. রেজাউল করিম বলেছেন, নির্বাচনের নামে দেশে বিরোধী দলের উপর যে তান্ডব চলছে তাতে দেশে গৃহযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। বিরোধী দলের নেতা-কর্মীদের মাঠে নামতে দেয়া হচ্ছে না। ড. কামাল হোসেনসহ সংবিধান প্রণেতা নেতাদের উপর হামলা করা হচ্ছে। এভাবে কোন নির্বাচন হতে পারে না। এ বিষয়ে নির্বাচন কমিশনের পদক্ষে নেয়া উচিৎ। তিনি বলেন, বিশ্বের মধ্যে বাংলাদেশ ৫ বার দুর্নীতি, চুরিতে প্রথম হয়েছে। বর্তমানে দেশে যে অবস্থা চলছে তার পরিবর্তন হওয়া দরকার। আর এজন্য দরকার ইসলামী সরকার। তাইবিস্তারিত পড়ুন


পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান মহান বিজয় দিবস পালিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৬ টায় বলেশ্বর ঘাট শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ,  জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, প্রেসক্লাব, টেলিভিশন জার্নানিষ্ট এশোসিয়েশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান , সামাজিক ও সাস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শেণী পেশার মানুষ পুষ্পমাল্য অর্পন করেন। সকাল ৯ টায় জেলা ষ্টেডিয়ামে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহম্মদ সালাম কবির আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial