পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত
পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান মহান বিজয় দিবস পালিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৬ টায় বলেশ্বর ঘাট শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, প্রেসক্লাব, টেলিভিশন জার্নানিষ্ট এশোসিয়েশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান , সামাজিক ও সাস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শেণী পেশার মানুষ পুষ্পমাল্য অর্পন করেন।
সকাল ৯ টায় জেলা ষ্টেডিয়ামে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহম্মদ সালাম কবির আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে পুলিশ, আনসার-ভিডিপি, শহরের বিভিন্ন স্কুল-কলেজ ও শিশু সংগঠন সমুহের অংশ গ্রহনে কুচঁকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এসময় বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক। এছাড়া পৌর মেয়র কর্তৃক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিভিন্ন খেলাধুলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালিত হয়।
