প্রধান সূচি

আওয়ামী লীগ বিজয়ী না হলে পদ্মা সেতু নির্মানসহ দক্ষিণাঞ্চলের উন্নয়ন বাঁধাগ্রস্ত হবে … শ. ম. রেজাউল করিম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-স্বরূপকাঠী) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক শ ম রেজাউল করিম বলেছেন, নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী না করতে পারলে পদ্মা সেতু, রেল লাইন স্থাপনসহ দক্ষিণাঞ্চলের উন্নয়ন কার্যক্রম বাঁধাগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হবো আমরা পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের মানুষ। তাই চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ অব্যাহত রাখাসহ দেশের সার্বিক উন্নয়নে ভোটের মাধ্যমে আবারও আওয়ামী লীগকে জয়ী করতে হবে। আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।

তিনি বলেন, আমিসহ অনেকেই মনোনয়ন চেয়েছিলেন। আমি মনোনয়ন পেয়েছি। আমি বিশ্বাস করি যারা মনোনয়ন চেয়েছিলেন তারা কেউ আমার চেয়ে অযোগ্য নয় । মনোনয়ন পাবার পর আমি সকলের কাছে গিয়েছি। আমি মনে করেছি সকলকে নিয়ে আমাকে চলতে হবে। তাই সকল আন্দোলন, সংগ্রাম ও আমাদের এগিয়ে যাওয়া সবকিছু আমরা একসঙ্গে করবো। পিরোজপুরে অনেক উন্নয়ন হওয়ার কথা ছিল কিন্তু তা কাঙ্খিত জায়গায় পৌঁছায়নি। আমরা সবাই মিলে এই জনপথকে আধুনিক ও উন্নত একটি শান্তির জনপথে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।

শ ম রেজাউল করিম বলেন,  আমি নির্বাচিত হলে কোনও দুর্নীতি, ঘুষ ও অনিয়ম আমাকে স্পর্শ করতে পারবে না। টিআর কাবিখা থেকে শুরু করে ইউনিয়ন পরিষদে যে সকল কর্মকান্ড হয় সে সকল কর্মকান্ড থেকে অনৈতিক আয়ের দিকে আমি যেন ধাবিত না হই সেজন্য আমাকে দোয়া করবেন।

শনিবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের একটি স্কুল মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কদমতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নারায়ন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুরের পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, সহ-সভাপতি শাজাহান খান তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান সরদার, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষায়ক সম্পাদক গৌতম চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি খান মো. আলাউদ্দিন, ইউপি চেয়ারম্যান চাঁন মিয়া মাঝি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করীম সিকদার মন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু, সাবেক সহ-সভাপতি মাসুদ আহম্মেদ রানাসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সভা পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কদমতলা ইউপি চেয়ারম্যান মো. হানিফ খান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial