প্রধান সূচি

Saturday, December 15th, 2018

 

আওয়ামী লীগ বিজয়ী না হলে পদ্মা সেতু নির্মানসহ দক্ষিণাঞ্চলের উন্নয়ন বাঁধাগ্রস্ত হবে … শ. ম. রেজাউল করিম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-স্বরূপকাঠী) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক শ ম রেজাউল করিম বলেছেন, নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী না করতে পারলে পদ্মা সেতু, রেল লাইন স্থাপনসহ দক্ষিণাঞ্চলের উন্নয়ন কার্যক্রম বাঁধাগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হবো আমরা পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের মানুষ। তাই চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ অব্যাহত রাখাসহ দেশের সার্বিক উন্নয়নে ভোটের মাধ্যমে আবারও আওয়ামী লীগকে জয়ী করতে হবে। আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। তিনি বলেন, আমিসহ অনেকেই মনোনয়ন চেয়েছিলেন। আমি মনোনয়ন পেয়েছি। আমি বিশ্বাস করি যারা মনোনয়ন চেয়েছিলেন তারা কেউ আমার চেয়েবিস্তারিত পড়ুন


বাগেরহাট-৩ আসনে নৌকার পক্ষে মাঠে নেমেছেন বঙ্গবন্ধু’র  ভাগ্নে একেএম আবদুল্লাহ খোকন

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে আওয়ামী লীগ প্রার্থী বেগম হাবিবুন নাহারের পক্ষে ভোট চাইলেন বঙ্গবন্ধু’র  ভাগ্নে একেএম আবদুল্লাহ খোকন। শনিবার বিকেলে তিনি মোংলায় গণসংযোগ করেন এবং নৌকার পক্ষে ভোট চান। এসময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সুনীল বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, মোংলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ এইচএম দুলাল, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু প্রমুখসহ স্থানীয় আওয়ামীবিস্তারিত পড়ুন


সম্মিলিতভাবে দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী নির্বাচনে জোট-মহাজোট গঠন করেছেন … আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, এবারের নির্বাচনে জোট-মহাজোট গঠন করে প্রধানমন্ত্রী যে অনন্য প্রয়াস নিয়েছেন তার উদ্দেশ্য হচ্ছে সকলে যাতে সম্মিলিতভাবে দেশ পরিচালনায় অংশ নিতে পারে। উন্নয়নের জন্য ঐক্য হচ্ছে প্রধান শর্ত। যে এলাকার মানুষ ঐক্যবদ্ধ থাকে সেখানে উন্নয়ন বরাদ্দ বেশী বেশী করে আনা যায়। আমি ৩৩/৩৪ বছর ধরে মানুষের মধ্যে ঐক্যের কথা বলে এসেছি। অনৈক্য-বিভেদ, ঝগড়া-ঝাটি-সংঘাত থাকলে সে এলাকার মানুষ উন্নয়ন বঞ্চিত হয়। তিনি শনিবার বিকেলে পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট বন্দরে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পিরোজপুর-২বিস্তারিত পড়ুন


কাউখালীতে বাইসাইকেল মার্কার পক্ষে যুব মহিলা লীগের গণসংযোগ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানি) আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র বাইসাইকেল মার্কার পক্ষে গণসংযোগ করেছেন কাউখালী উপজেলা যুব মহিলা লীগ। শনিবার সকালে উপজেলার উত্তর বাজার ও দক্ষিণ বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহিদা হক, সাধারণ সম্পাদক কাশমীরি পারভীন ঝুমুর, যুগ্ম সাধারণ সম্পাদক রিপা কাজীসহ নেতাকর্মীরা। এসময় তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আনোয়ার হোসেন মঞ্জরু বাইসাইকেল মার্কায় ভোট দেয়ার জন্য আহবান জানান।


নাজিরপুরে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক লাহেল গ্রেফতার

চাঁদাবাজী মামলায় পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এইচ এম লাহেল মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা ১২ টায় নাজিরপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত লাহেল মাহমুদসহ ৭ জনের নাম উল্লেখ করে শুক্রবার রাতে নাজিরপুর থানায় এ মামলা দায়ের করেন উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মৃত জবেদ আলী বিশ্বাসের ছেলে ছাত্তার বিশ্বাস। লাহেল মাহমুদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাজিরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বলে নিশ্চিত করেছেন নাজিরপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন। লাহেল দৈনিক যুগান্তর পত্রিকার নাজিরপুর প্রতিনিধি হিসেবে কাজ করছে। এছাড়া সে একটি বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবও কর্মরত।বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় জেলের ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় তাইজুল ইসলাম হাওলাদার (১৯) নামে এক জেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার সাপলেজা ইউনিয়নের দক্ষিণ খেতাছিড়া বলেশ^র নদ তীরের একটি ছৈলা গাছ থেকে ওই জেলের লাশ উদ্ধার করা হয়। নিহত জেলে তাইজুল উপজেলার দক্ষিণ খেতাছিড়া জেলে পল্লীর জাহাঙ্গীর হাওলাদারের ছেলে। স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে জেলে তাইজুল বিয়ের জন্য পরিবারকে চাপ দিয়ে আসছিল। পরিবারের লোকজন তা না মানায় সে ক্ষুব্ধ হয়। শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর সে ফেরেনি। পরে শনিবার ভোরে বলেশ^র নদের জেলেরা ছৈলা গাছে তাইজুলের গলায় ফাঁস লাগানো লাশবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial