বাগেরহাট-৩ আসনে নৌকার পক্ষে মাঠে নেমেছেন বঙ্গবন্ধু’র ভাগ্নে একেএম আবদুল্লাহ খোকন
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে আওয়ামী লীগ প্রার্থী বেগম হাবিবুন নাহারের পক্ষে ভোট চাইলেন বঙ্গবন্ধু’র ভাগ্নে একেএম আবদুল্লাহ খোকন। শনিবার বিকেলে তিনি মোংলায় গণসংযোগ করেন এবং নৌকার পক্ষে ভোট চান। এসময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সুনীল বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, মোংলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ এইচএম দুলাল, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু প্রমুখসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
বঙ্গবন্ধু’র ভাগ্নে একেএম আবদুল্লাহ খোকন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মোংলা বন্দরের সচল করেছেন। তাই নৌকা মার্কায় শেখ হাসিনার মনোনিত প্রার্থী বেগম হাবিবুন নাহারকে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে ভোটের মাধ্যমে জয়ী করে এই অঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসার পর দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। পুনরায় আপনাদের ভোটে নির্বাচিত হলে মোংলা বন্দরসহ সারা দেশের উন্নয়ন অব্যাহত থাকবে ।
