প্রধান সূচি

কাউখালীতে বাইসাইকেল মার্কার পক্ষে যুব মহিলা লীগের গণসংযোগ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানি) আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র বাইসাইকেল মার্কার পক্ষে গণসংযোগ করেছেন কাউখালী উপজেলা যুব মহিলা লীগ।
শনিবার সকালে উপজেলার উত্তর বাজার ও দক্ষিণ বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহিদা হক, সাধারণ সম্পাদক কাশমীরি পারভীন ঝুমুর, যুগ্ম সাধারণ সম্পাদক রিপা কাজীসহ নেতাকর্মীরা। এসময় তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আনোয়ার হোসেন মঞ্জরু বাইসাইকেল মার্কায় ভোট দেয়ার জন্য আহবান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial