প্রধান সূচি

পাইকগাছায় মহাজোট প্রার্থী আক্তারুজ্জামান বাবুকে গণসংবর্ধনা

খুলনা-৬ আসনের মহাজোটের প্রার্থী আলহাজ্ব আক্তারুজ্জামান বাবুকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে পাইকগাছা পৌরসভা চত্ত্বরে উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ আসনের মহাজোট প্রার্থী আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী, সদস্য সচিব মো. রশীদুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, রতন ভদ্র, আনোয়ার ইকবাল মন্টু, বিজন বিহারী মন্ডল, এডভোকেট শেখ আবুল কালাম আজাদ, কাউন্সিলর এস. এম. তৈয়েবুর রহমান, শেখ হারুনার রশিদ হিরু, শেখ জালাল উদ্দীন, কৃষ্ণপদ মন্ডল, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, মোসাঃ মাসুমা আক্তার, হেমেশ চন্দ্র মন্ডল, প্রভাষক আব্দুল ওহাব বাবলু, এস,এম, শামসুর রহমান, শেখ জুলি, মোঃ মশিয়ার রহমান, মোসাঃ ময়না খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন, প্রভাষক ময়নুল ইসলাম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial