Tuesday, December 11th, 2018
পিরোজপুর কন্ঠ কার্যালয়ে শ. ম. রেজাউল করিম
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-নেছারাবাদ) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী শ. ম. রেজাউল করিম আজ মঙ্গলবার রাতে দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকা কার্যালয়ে আসেন। এ সময় তিনি দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চুসহ পত্রিকায় কর্মরত রিপোর্টার, ফটো সাংবাদিক ও কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন। এডভোকেট শ. ম. রেজাউল পত্রিকা অফিসে বেশ কিছু সময় অবস্থান করেন। তিনি এ সময় আঞ্চলিক পত্রিকার গুরুত্বের কথা উল্লেখ করে আগামী সংসদ নির্বাচনে সত্য, বস্তুনিষ্ট ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনসহ পিরোজপুর জেলার উন্নয়ন,বিস্তারিত পড়ুন
পিরোজপুরে মোবাইল সেলস্ এন্ড সার্ভিস এ্যসোসিয়েশনের কমিটি গঠিত
পিরোজপুরে মোবাইল সেলস্ এন্ড সার্ভিস এ্যসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার রাতে এক সভায় ১৭ সদস্য বিশিষ্ট এ নতুন কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আরিফুর রহমান রিয়াজ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. তপু খান। গঠিত কমিটির অন্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি মো. জুয়েল ও মো. মশিউর রহমান। অতিরিক্ত সম্পাদক বাজিব হালদার, সহ-সম্পাদক মো. এমাদুল, সাংগঠনিক সম্পাদক মো. মহব্বত, সহ-সাংগঠনিক সম্পাদক তাপস দাস, কোষাধ্যক্ষ মো. মিজান শেখ, দপ্তর সম্পাদক মো. রিয়াজুল মোল্লা, প্রচার সম্পাদক স্বদেশ মিস্ত্রি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. কুতুব শেখ। সদস্যরা হলেন, মো.বিস্তারিত পড়ুন
আপেল প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন ছাত্রলীগের সাবেক নেতা আশরাফ
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে আপেল প্রতীক নিয়ে মহাজোটের বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুর রহমান। তিনি পিরোজপুর-৩ আসন থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন। দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়ে মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। তবে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত সোমবার আশরাফুর রহমানের পক্ষে জেলা রির্টানিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক গ্রহন করেন আশরাফুর রহমানের প্রস্তাবক আব্দুস ছোবাহান শরীফ। ছোবাহান শরীফ মঠবাড়িয়া উপজেলার ৩নং ইউনিয়ন আওয়ামীবিস্তারিত পড়ুন
হীরা মেক ওভার নিউ লুক বিউটি পার্লারের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল
পিরোজপুরে হীরা মেক ওভার নিউ লুক নামে বিউটি পার্লারের উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার বিকেলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর শহরের ক্লাব রোডের মসিদ কমপ্লেক্সের পিনাকেল ফ্যাশন হাউস এর উপরে (তিন তলায়)নতুন এ বিউটি পার্লারের মিলাদ মাহফিলে পিরোজপুর পৌরসভার কাউন্সিলর সাইদুল্লাহ লিটনসহ শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্দির ভাংচুরের মামলা
পিরোজপুরে ইউপি চেয়ারম্যান কারাগারে
পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শহিদুল ইসলাম শহীদকে কারাগারে পাঠিয়েছে আদালত। সিকদার মল্লিক ইউনিয়নের একটি কালী মন্দির ভাংচুরের মামলায় আজ মঙ্গলবার দুপুরে ইউপি চেয়ারম্যান শহীদ পিরোজপুর জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালতের বিচারক আব্দুল মান্নান তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পিরোজপুর জেলা জজ আদালতের পিপি খান মো. আলাউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গত ৭ অক্টোবর গভীর রাতে পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের পাঁচপাড়া বাজারে থাকা একটি কালি মন্দির দুর্বৃত্তরাবিস্তারিত পড়ুন
পাইকগাছায় মহাজোট প্রার্থী আক্তারুজ্জামান বাবুকে গণসংবর্ধনা
খুলনা-৬ আসনের মহাজোটের প্রার্থী আলহাজ্ব আক্তারুজ্জামান বাবুকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে পাইকগাছা পৌরসভা চত্ত্বরে উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ আসনের মহাজোট প্রার্থী আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী, সদস্য সচিব মো. রশীদুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, রতন ভদ্র, আনোয়ার ইকবাল মন্টু, বিজন বিহারী মন্ডল, এডভোকেট শেখ আবুল কালাম আজাদ, কাউন্সিলর এস. এম. তৈয়েবুর রহমান, শেখ হারুনার রশিদবিস্তারিত পড়ুন
নাজিরপুরে সাঈদী পুত্রকে অবাঞ্চিত ঘোষণা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-নেছারাবাদ) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মানবতা বিরোধী অপরাধের মামলায় আমরণ কারাদন্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামিম বিন সাঈদীকে প্রত্যাখানসহ অবাঞ্চিত ঘোষণা করে নাজিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মুক্তিযোদ্ধা কমান্ড ও প্রজন্ম-৭১ ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। নাজিরপুর প্রেসক্লাবের সামনে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, উপজেলাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ১১৫ পিস ইয়াবাসহ দুই তরুন মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরে ডিবি পুলিশ সোমবার রাতে পিরোজপুর পৌর শহরে অভিযান চালিয়ে ১১৫ পিস ইয়াবা এবং নগদ অর্থসহ ইমরান (২৫) এবং শুভ ভক্ত (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পিরোজপুর ডিবি পুলিশের এস আই দেলোয়ার হোসেন জানান, ডিবি পুলিশের একটি দল নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৮ টার দিকে শহরের পুরাতন কালেক্টরেট ভবনের সামনের রাস্তা থেকে ১০ পিস ইয়াবাসহ পুরাতন খেয়াঘাটের আফছার উদ্দিনের ছেলে ইমরান (২৫)কে গ্রেফতার করা করা হয়। পরে ইমরানের দেয়া তথ্য মতে শহরের পুনাতন পৌরসভার পাশের সরদারের গলি থেকে ১০৫ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ১৪৫০০/বিস্তারিত পড়ুন
বাগেরহাটে আ’লীগ প্রার্থী শেখ তন্ময়ের নির্বাচনী প্রচারণা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা শেখ সারহান নাসের তন্ময়ের নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাট-কচুয়ার বিভিন্ন স্থানে নির্বাচনি প্রচরণা, লিফলেট বিতরণ ও বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেসক্লাবে বাগেরহাটে এনজিও ফোরামের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময়। বাগেরহাটে এনজিও ফোরামের সভাপতি ফরিদা আক্তার বানু লুসি’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শেখ তন্ময়। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলাবিস্তারিত পড়ুন
চিতলমারীতে মহিলা আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট ও ফকিরহাট) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দীনের পক্ষে নৌকায় ভোট চেয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন চিতলমারী উপজেলা মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃৃবৃন্দ। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের উদ্যোগে একটি প্রচারণা মিছিল সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যলয়ে এক আলোচনা সভার আয়োজন করে। এসময় নৌকায় ভোট চেয়ে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষবিস্তারিত পড়ুন
