প্রধান সূচি

Tuesday, December 11th, 2018

 

পিরোজপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পিরোজপুরে আলিফ সিকদার নামে আড়াই বছরের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে পিরোজপুর পৌর শহরের শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলিফ সিকাদার পৌর শহরের শিকারপুর এলাকার সোহেল সিকদারের ছেলে। হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে আলিফ তার দাদীর সাথে বাড়ির পিছনে বাগানে যায়। এ সময় দাদীর অগোচরে আলিফ বাড়ির একটি নালার মধ্যে পড়ে ডুবে যায়। শিশুটিকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial