পিরোজপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পিরোজপুরে আলিফ সিকদার নামে আড়াই বছরের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে পিরোজপুর পৌর শহরের শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলিফ সিকাদার পৌর শহরের শিকারপুর এলাকার সোহেল সিকদারের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে আলিফ তার দাদীর সাথে বাড়ির পিছনে বাগানে যায়। এ সময় দাদীর অগোচরে আলিফ বাড়ির একটি নালার মধ্যে পড়ে ডুবে যায়। শিশুটিকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Please follow and like us:
« ইন্দুরকানীতে ২০ দলের প্রার্থীকে প্রত্যাখ্যান করে বিএনপির কুশ পুত্তিলিকা দাহ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) চিতলমারীতে মহিলা আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা »
