প্রধান সূচি

পিরোজপুরে ১১৫ পিস ইয়াবাসহ দুই তরুন মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরে ডিবি পুলিশ সোমবার রাতে পিরোজপুর পৌর শহরে অভিযান চালিয়ে ১১৫ পিস ইয়াবা এবং নগদ অর্থসহ ইমরান (২৫) এবং শুভ ভক্ত (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পিরোজপুর ডিবি পুলিশের এস আই দেলোয়ার হোসেন জানান, ডিবি পুলিশের একটি দল নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৮ টার দিকে শহরের পুরাতন কালেক্টরেট ভবনের সামনের রাস্তা থেকে ১০ পিস ইয়াবাসহ পুরাতন খেয়াঘাটের আফছার উদ্দিনের ছেলে ইমরান (২৫)কে গ্রেফতার করা করা হয়। পরে ইমরানের দেয়া তথ্য মতে শহরের পুনাতন পৌরসভার পাশের সরদারের গলি থেকে ১০৫ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ১৪৫০০/ টাকাসহ শুভ ভক্ত (২০) নমে অপর মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শুভ ভক্ত সদর উপজেলার শুনিল ভক্তের ছেলে। সে পিরোজপুর শহরের বাবুল সাহার মুদি মনোহরী দোকানের কর্মচারী বলে জানা গেছে। এ বিষয়ে পিরোজপুর সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial