প্রধান সূচি

পিরোজপুর কন্ঠ কার্যালয়ে শ. ম. রেজাউল করিম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-নেছারাবাদ) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী শ. ম. রেজাউল করিম আজ মঙ্গলবার রাতে দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকা কার্যালয়ে আসেন। এ সময় তিনি দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চুসহ পত্রিকায় কর্মরত রিপোর্টার, ফটো সাংবাদিক ও কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন।

এডভোকেট শ. ম. রেজাউল পত্রিকা অফিসে বেশ কিছু সময় অবস্থান করেন। তিনি এ সময় আঞ্চলিক পত্রিকার গুরুত্বের কথা উল্লেখ করে আগামী সংসদ নির্বাচনে সত্য, বস্তুনিষ্ট ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনসহ পিরোজপুর জেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার সংবাদ প্রকাশের আহবান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial