পিরোজপুরে মোবাইল সেলস্ এন্ড সার্ভিস এ্যসোসিয়েশনের কমিটি গঠিত
পিরোজপুরে মোবাইল সেলস্ এন্ড সার্ভিস এ্যসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার রাতে এক সভায় ১৭ সদস্য বিশিষ্ট এ নতুন কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আরিফুর রহমান রিয়াজ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. তপু খান।
গঠিত কমিটির অন্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি মো. জুয়েল ও মো. মশিউর রহমান। অতিরিক্ত সম্পাদক বাজিব হালদার, সহ-সম্পাদক মো. এমাদুল, সাংগঠনিক সম্পাদক মো. মহব্বত, সহ-সাংগঠনিক সম্পাদক তাপস দাস, কোষাধ্যক্ষ মো. মিজান শেখ, দপ্তর সম্পাদক মো. রিয়াজুল মোল্লা, প্রচার সম্পাদক স্বদেশ মিস্ত্রি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. কুতুব শেখ। সদস্যরা হলেন, মো. আনিছুর রহমান সিরাজ, মো. মিজানুর রহমান, মো. সাইফুর রহমান টিটু এবং মো. রাসেল আকন।
Please follow and like us:
« আপেল প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন ছাত্রলীগের সাবেক নেতা আশরাফ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুর কন্ঠ কার্যালয়ে শ. ম. রেজাউল করিম »
