পাইকগাছায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ
পাইকগাছায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) ডাঃ মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট নব কুমার বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, ভারপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা, সেটেলমেন্ট কর্মকর্তা আছাদুজ্জামান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মোজাহার আলী, আনসার ও ভিডিপি’র প্রশিক্ষক আলতাফ হোসেন মুকুল, প্রাক্তন প্রশিক্ষক জাহানারা খাতুন। বক্তব্য রাখেন, আনসার কমান্ডার আবু হানিফ, দলনেতা মিজানুর রহমান, লিটন গাজী, রেশমা খাতুন, কৃষ্ণা ব্যানার্জী ও হিমা সানা। সমাবেশে ২৬জন আনসার ও ভিডিপি সদস্যকে পুরস্কার প্রদান করা হয়।
Please follow and like us:
« পাইকগাছায় জাতীয় পার্টির মানববন্ধনে জাপার যুগ্ম মহাসচিব মধুকে অবাঞ্চিত ঘোষণা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) চিতলমরী উপজেলা প্রেসক্লাব সভাপতির ছেলে পরলোকে »
