পাইকগাছায় জাতীয় পার্টির মানববন্ধনে জাপার যুগ্ম মহাসচিব মধুকে অবাঞ্চিত ঘোষণা
খুলনা-৬ আসনে জাপা মনোনীত জাতীয় পার্টির প্রার্থী জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধুকে বহিরাগত আখ্যায়িত করে উপজেলা ও পৌর জাতীয় পার্টি মানববন্ধন পূর্বক অবাঞ্চিত ঘোষণা করেছে।
বৃহস্পতিবার বিকালে পাইকগাছা বাজার চৌরাস্তা মোড়ে মানববন্ধনে বক্তারা জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধুর মনোনয়ন প্রত্যাহার পূর্বক উপজেলা জাপার আহবায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীরের মনোনয়ন দেয়ার দাবী জানান।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা জাপার সদস্য সচিব সামছুল হুদা খোকন, পৌর আহবায়ক গাজী আব্দুস সামাদ, সদস্য সচিব রবিউল ইসলাম গাজী, জাপানেতা কৃষ্ণ রায়, ইউলাদ গোলদার, জিএম আব্দুর রাজ্জাক, প্রভাষ মন্ডল, সাদেকুর রহমান, সুকুর আলী, আশিক মাহমুদ, সোহরাব গোলদার, মোবারক হোসেন, মাফিকুল ইসলাম, যুবনেতা মাসুদুর রহমান, আব্দুর রহিম, মুজিবর রহমান, সিরাজুল ইসলাম সিরাজ, মঞ্জুরুল গাজী, ছাত্রনেতা তন্ময় রায়, খায়রুল ইসলাম, গফুর হোসেন ডাবলু, জিএম বাবলা, জাকির হোসেন, তপন সরদার, গফফার গাজী, আল আমিন, হাবিবুর রহমান, দেবাশীষ সানা প্রমুখ।
