স্বরূপকাঠীতে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা
স্বরূপকাঠী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু এর সাথে উপজেলা অডিটরিয়ামে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শুভেচ্ছা বক্ত্যব্য রাখেন নবাগত ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু।
সভায় বক্ত্যব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লাভলু আহম্মেদ, উপজেলা প্রধান স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. তানভীর আহম্মেদ, ইউপি চেয়ারম্যান মো. আল-আমীন পারভেজ, সাংবাদিক নজরুল ইসলাম, সাংবাদিক কাওছার তালুকদার, প্রধান শিক্ষক স্বপন কুমার দত্ত, শিক্ষক অপূর্ব কুমার মন্ডল প্রমুখ।
Please follow and like us:
« চিতলমারীতে ১ মণ ধানের মূল্যে ১ কেজি বীজ ! (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠীতে ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগ »
