পিরোজপুরে ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন
“উন্নয়ন ও উত্তরণ, আয়করের অর্জন-উন্নয়নের শীর্ষে যাব, যথাযথ আয়কর দেব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে শুরু হয়েছে ৪ দিনব্যাপী আয়কর মেলা।
বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন হাসপাতালের অডিটরিয়ামে কর অঞ্চল সার্কেল-৬ পিরোজপুর এ মেলার আয়োজন করে।
মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। সহকারী কর কমিশনার সুব্রত কুমার দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, বরিশাল কর অঞ্চলের কমিশনার মকবুল হোসেন পাইক প্রমূখ। চার দিনব্যাপী এ মেলা শেষ হবে আগামী ১৮ নভেম্বর।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠীতে এসএসসি’র ফরম পূরনে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ »
