Thursday, November 15th, 2018
স্বরূপকাঠীতে এসএসসি’র ফরম পূরনে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
স্বরূপকাঠী উপজেলায় এসএসসি ফরম পূরনে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে কয়েকটি বিদ্যালয়ের বিরুদ্ধে। এবারে ফরম পূরনে অতিরিক্ত ফি আদায়ের ব্যাপারে বোর্ডের কড়াকড়ি নিয়ম থাকালেও শিক্ষার্থীরা অতিরিক্ত টাকা দিয়ে ফরম পূরন করতে বাধ্য হচ্ছে। জানা গেছে, এবারের এসএসসি ফরম পূরনে ব্যবহারিক পরীক্ষা ও কেন্দ্র ফি সহ মানবিক শাখায় নিয়মিত ১,৬৩০ টাকা, অনিয়মিত ১,৭৩০ টাকা, বিজ্ঞানে নিয়মিত ১,৭২০ টাকা অনিয়মিত ১৮২০ টাকা এবং ব্যবসা শাখায় নিয়মিত ১,৬৩০ টাকা ও অনিয়মিত ১,৭৩০ টাকা ধার্য করা হয়েছে। অথচ উপজেলার ৬৯টি মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকটি বিদ্যালয় শিক্ষার্থীদের কাছ থেকে ৪ হাজার থেকে ৪ হাজার ২০০বিস্তারিত পড়ুন
পিরোজপুরে ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন
“উন্নয়ন ও উত্তরণ, আয়করের অর্জন-উন্নয়নের শীর্ষে যাব, যথাযথ আয়কর দেব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে শুরু হয়েছে ৪ দিনব্যাপী আয়কর মেলা। বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন হাসপাতালের অডিটরিয়ামে কর অঞ্চল সার্কেল-৬ পিরোজপুর এ মেলার আয়োজন করে। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। সহকারী কর কমিশনার সুব্রত কুমার দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, বরিশাল কর অঞ্চলের কমিশনার মকবুল হোসেন পাইক প্রমূখ। চার দিনব্যাপী এ মেলা শেষ হবে আগামী ১৮ নভেম্বর।
ভান্ডারিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ভান্ডারিয়ায় বৃহস্পতিবার এবছরের ৫ম শ্রেণির প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিএসসি) পরীক্ষা উপলক্ষে ভান্ডারিয়া খান সাহেব আব্দুল মজিদ জোমাদ্দার কিন্ডার গার্টেন কেজি স্কুলের ৩৩জন পরীক্ষার্থী বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে স্কুলের প্রতিষ্ঠাতা সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও সাবেক ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, স্কুলের অধ্যক্ষ এম এ ফারুক মিয়া, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য মো. জামাল উদ্দিনবিস্তারিত পড়ুন
কচুয়ায় পিএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
কচুয়ায় বৃহস্পতিবার উপজেলার পদ্মনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সতীশ চন্দ্র মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক খোন্দকার নিয়াজ ইকবাল, পদ্মনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজরা রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আতাহার আলী মন্টু। শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ বদিউজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সদস্য মো. আরিফ হোসেন, মুক্তিযোদ্ধা শেখ সিদ্দিকুর রহমান, শিক্ষক শিবু পদ বৈরাগীবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান অধ্যক্ষ আজীম-উল-হক
পিরোজপুরের মঠবাড়িয়া মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য আজীম-উল-হককে মঠবাড়িয়া কেন্দ্রীয় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। গত ১২ নভেম্বর বরিশাল বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ন-নিবন্ধক মো. নুরুজ্জামান এর স্বাক্ষরিত এক আদেশে তিন সদস্য বিশিষ্ট সমবায়ী ও সরকারী কর্মকর্তার সমন্বয়ে অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। এতে অধ্যক্ষ আজীম উল-হককে সভাপতি ও সমবায়ী মুক্তিযোদ্ধা মো. আলমগীর শরীফ ও উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. মজিবর রহমানকে সদস্য হিসেবে নিযুক্ত করা হয়। অধ্যক্ষ আজীম-উল-হক মঠবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের প্রতিষ্ঠাতা মরহুম হাতেম আলী খান সাহেবের দৌহিত্র। বর্তমানে তিনিবিস্তারিত পড়ুন
